সৌরভের ৪৯ তম জন্মদিনে সেরা চমক দিলেন মমতা

|

রানার ডেস্ক : ৪৯তম জন্মদিন পালন করলেন সৌরভ গাঙ্গুলী ( Sourav Ganguly )। গোটা দেশজুড়ে স্রোতের মতো সকাল থেকেই ছিল শুভেচ্ছাবার্তা। আত্মীয়-বন্ধু থেকে তার সতীর্থ । চমক ছিল বিকেলে। পাঁচটা নাগাদ সৌরভের বাড়িতে ফুল মিষ্টি নিয়ে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। প্রায় ৪৫ মিনিট সৌরভের বাড়িতে সময় কাটান তিনি।

সৈরভকে শুভেচ্ছা জানান, বাড়ির বড়দের সঙ্গে দেখা করেন, গল্পগুজব করে তারপর বেরিয়ে আসেন সেখানে থেকে। প্রতিবছরই সৌরভের জন্মদিনে নিয়ম করে ফুল মিষ্টি পাঠান মমতা ব্যানার্জি। ব্যতিক্রম ঘটলো এবার , নিজেই হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এর বাড়িতে। রাজ্যে বিজেপির উত্থান এর পর থেকেই বারবার গুঞ্জনে ছিলেন সৌরভ গাঙ্গুলী।

তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, বিজেপির তিনি মুখ হবেন, এমনকি বিজেপি ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হবেন, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল সৌরভকে ঘিরে। হটাৎ সৌরভ অসুস্থ হলেন, একবার নয় দুবার হার্টের সমস্যায় নার্সিংহোমে ভর্তি হলেন। তার বুকে স্টেন বসানো হলো। তারপর থেকেই ধীরে ধীরে রাজনৈতিক আলোচনার বৃত্ত থেকে বেরিয়ে গেলেন সৌরভ সৌরভ।

তৃণমূলের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে উঠতে শুরু করেছিল সৌরভ নামটা। যদিও তা বাস্তবে তেমন কিছুই হয়নি। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। নতুন করে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতার ব্যাটন হাতে নিয়ে আজ ফুরফুরে মেজাজেই সৌরভের বাড়িতে হাজির হলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন