বন্দিদশা কাটিয়ে কাজে ফিরলেন ফিরহাদ, দিন কালো টিকা তৎপরতায়

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : জামিনে মুক্ত হয়ে অবশেষে দু’সপ্তাহ পর কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। করলেন টক টু কেএমসি অনুষ্ঠান। সেখানেই ভ্যাকসিন নিয়ে সবথেকে বেশি ফোন আসল। যার পরিপ্রেক্ষিতে টিকা নেওয়ার জন্য স্লট বাড়ানোর নির্দেশ দিয়েছেন ফিরহাদ।

এতদিন এই অনুষ্ঠানের সময়সূচি ছিল দুপুর ৩টো থেকে ৪টে। সেটা এক ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়। শনিবার ১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত চলে টক টু কেএমসি অনুষ্ঠান। সেখানেই প্রচুর মানুষ টিকা নিতে উৎসাহ দেখিয়ে ফোন করেছিলেন। তখন ফিরহাদ পুর কমিশনার বিনোদ কুমারকে বিষয়টি দেখার নির্দেশ দেন। আজ শনিবার থেকে কলকাতা পুরসভার ১০২টি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়েছে কোভিশিল্ডের প্রথম ডোজ।

গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত স্লট বুকিংয়ের সময় ছিল। সেখানে একদিনে ৫০ হাজার নাগরিক বুকিং করেছিলেন বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। কিন্তু এরপরেও বহু মানুষ বুকিং করতে পারেনি। কখনও সার্ভার সমস্যা তো কখনও নানাবিধ প্রযুক্তিগত জটিলতায় সমস্যা দেখা দিয়েছে।

সে বিষয়টি নিয়ে অবগত কলকাতা পুরসভার আধিকারিকরা। সেই অভিযোগ জানিয়ে এদিন একাধিক ফোন আসে। যার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম পুর কমিশনারকে স্লট বাড়ানোর নির্দেশ দেন। তবে বুকিংয়ের সময় কতক্ষণ বাড়ানো হবে তা অবশ্য এখনও জানায়নি কলকাতা পুরসভা।

আরও পড়ুন