রেকর্ড বৃষ্টির শহরে, বানভাসি কলকাতায় প্রশ্নের মুখে প্রশাসন

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গত ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টি ( Record Rain )। আর তাতেই কার্যত বানভাসি শহর কলকাতা ( Kolkata )। রেকর্ড পরিমাণ পলি তুলে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার কর্মক্ষমতা বাড়ানোর দাবি করেছে কলকাতা পুরসভা। কিন্তু বাস্তবে সেই দাবী যে কতটা ভঙ্গুর তা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল বুধবার মধ্যরাত থেকে হওয়া ভারী বর্ষণ। শহরের উত্তর থেকে দক্ষিণ থৈ থৈ জল। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, রাজা রামমোহন রায় সরণি ( Raja Ram Mohan Roy Road ), চিত্তরঞ্জন এভিনিউ, ঠনঠনিয়া অঞ্চলে একটু ভারী বৃষ্টি হলেই জল জমার সমস্যা দেখা দেয়।

অন্যদিকে দক্ষিণ কলকাতার গড়িয়া ( Goria ), যাদবপুর ( Jadavpur ) , খিদিরপুর ( Khidirpur ), গার্ডেনরিচ ( Garden Reach ) ) সহ বেহালার বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত সংযুক্ত কলকাতায় জল জমে। গত দিন দশেক আগে শেষ বর্ষনেও এই সব জায়গায় জল জমে ছিল। কিন্তু সেই জল কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত নেমেও যায়। তবে বুধবার রাত থেকে যে বৃষ্টি শহরে হয়েছে তাতে এখনও পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে জল দাঁড়িয়ে আছে। কলকাতা পুরসভার দাবি, অতি ভারী বর্ষণ হয়েছে। সেই সঙ্গে গঙ্গায় জোয়ার ছিল।

ফলের লক গেট খোলা যায়নি। সকালের দিকে লক গেট খোলা হয়েছে। বিকেলের মধ্যেই শহরের বিভিন্ন অঞ্চল থেকে বেশির ভাগ জল নেমে যাবে। কিন্তু আদতে সেটাই কি বাস্তব চিত্র? যোধপুর পার্ক, গড়িয়াহাট, প্রিন্স আনোয়ার শাহ সরণি, ঢাকুরিয়া, কুদঘাট, সন্তোষপুর, টালিগঞ্জের ( Taliganj ) মত এলাকাতেও যথেষ্ট জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জল খুব ধীরগতিতে নামছে। অন্যদিকে, খিদিরপুরে খোলা ম্যানহোলে একটি ছোট গাড়ির সামনের অংশ ঢুকে গিয়ে বিপত্তি ঘটেছে।

যদিও কেউ আহত হয়নি। অন্যদিকে যোধপুর পার্ক ( Jodhpur Park ) প্রথম লেনে গাড়ির উপর গাছ পড়ে বিপত্তি। কোনওরকমে প্রাণ বাঁচিয়েছেন গাড়ির চালক। সব মিলিয়ে শহরজুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে জল এবং অন্যদিকে যানজট। ভোগান্তি চরমে কর্মসূত্রে পথে বেরোনো মানুষের। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের ( Sewerage department ) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত তারক সিং জানিয়েছেন, রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে।

গতকাল রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গড়ে ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। সেইসঙ্গে রাতে জোয়ার থাকায় লকগেট খোলা যায়নি। সকালের দিকে খুলে দেওয়া। কলকাতা পুরসভার স্থায়ী ৪০২টি পাম্প চলছে জোড় কদমে। এর বাইরে ও বিভিন্ন জায়গায় অন্তত ৩০টি হ্যান্ডপাম্প লাগিয়ে জমা জল নিষ্কাশনের কাজ চলছে। তবে বিকেলের মধ্যে সার্বিকভাবে জল কতটা নামানো সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ এখনও অনবরত অল্পবিস্তর বৃষ্টি চলছে।

শহরে কোথায় কত বৃষ্টিপাত
(রাত 12 টা থেকে সকাল ছয়টা পর্যন্ত) মিলিমিটারে
মানিকতলা 77
বীরপাড়া 63
বেলগাছিয়া 82
ধাপা 102
তপসিয়া 153
উল্টোডাঙ্গা 84
পামারব্রীজ 115
ঠনঠনিয়া 96
বালিগঞ্জ 148
মোমিনপুর 179
চেতলা 150
কালীঘাট 168
কামডহড়ি 147
দত্ত বাগান 58
জিন্জিরা বাজার 117
বেহালা 163

আরও পড়ুন