তিলোত্তমাকে আরও সবুজ করতে শুরু হলো বিশেষ অভিযান

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পরিবেশকে রক্ষা করতে হলে আরও অনেক বেশি করে সবুজায়ন করতে হবে। তাই শহর কলকাতাকে আরো সবুজ করে তুলতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। তাই পরিবেশ দূষণ কমাতে উদ্যোগে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। যিনি আবার রাজ্যের পরিবহনমন্ত্রীও বটে। তার পাশাপাশি পেট্রোল ডিজেলে যে সমস্ত গাড়ি চলছে সেগুলোকে বৈদ্যুতিক গাড়িতে পরিবর্তন করতে হবে।

তার ফলে পরিবেশ দূষণ ( Environmental pollution ) অনেক কম হবে। যদিও রাতারাতি তা করা সম্ভব নয় বলে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। কিন্তু ধীরে ধীরে তাই গড়ে তুলতে হবে বলেও তিনি মনে করছেন। এর পাশাপাশি নতুন করে জমি চিহ্নিত করে কলকাতা শহরেও ইকোপার্ক তৈরি করতে চান তিনি। পাশাপাশি ফিরহাদ জানিয়েছেন, পরিবেশকে রক্ষা করতে হলে মানুষকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে এবং সচেতন থাকা বাধ্যতামূলক।

শহর কলকাতায় যে সমস্ত গাড়ি চলছে সেগুলো যদি ইলেকট্রিক গাড়িতে পরিবর্তন করা যায় তার ফলে পরিবেশ দূষণ অনেকটাই কম হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে তিনি জানিয়েছেন অটো রিক্সা যেগুলি কাটা তেলে চলে সেগুলোতেও বৈদ্যুতিক গাড়িতে পরিবর্তন করতে হবে। এছাড়া জলপথের সমস্ত জাহাজ সেগুলোকেও বৈদ্যুতিক ব্যবহার যোগ্য করে তুলতে হবে বলেও তিনি মনে করছেন। ধীরে ধীরে তা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভা চলতি বছর আরও ২৫ হাজার গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে। গত এক সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ পালন করেছে রাজ্য সরকার। যেখানে ইতিমধ্যেই প্রায় ২০০০ গাছ লাগানো সম্পন্ন হয়েছে। তবে শুধুমাত্র গাছ লাগিয়ে ক্ষান্ত হয়নি কলকাতা পৌরসভা। সেই গাছের রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক আগ্রহী বেসরকারি সংস্থা বিভিন্ন গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।

বিশেষ করে কলকাতার রাস্তায় মাঝে যে সুদৃশ্যভাবে ঢালাই করে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এগুলো দেখভালের দায়িত্বে রয়েছে বড় বড় বহুজাতিক সংস্থা। ফিরহাদ বলেন, এখনো পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি পরিমাণ অনেকটাই কম এবং সমস্ত জায়গায় চার্জিং পয়েন্ট নেই। সে কারণে নতুন যে সমস্ত বিল্ডিং হচ্ছে সে সমস্ত বিল্ডিংয়ের নিচে যেন চার্জিং পয়েন্ট করা হয় তাতে সাধারণ মানুষ থেকে সবারই সুবিধা হবে।

আরও পড়ুন