তৃতীয় ঢেউয়ের আগে সবাইকে টিকা দেয়া যাবে না, জানালেন ফিরহাদ | Covid Vaccine

|

রানার প্রতিবেদন : তৃতীয় ঢেউ আসছে। চিকিৎসকরা বারবার সাবধান বাণী উচ্চারণ করছেন। পুজোর আগে পরেই তৃতীয় ঢেউয়ের ( Third Wave ) থাবা আছে পড়তে পারে। তৃতীয় ঢেউ আসার আগেই যদি সকলের টিকাকরণ সম্ভব হয়, তাহলে করোনার থাবা মারাত্মক আকার নিতে পারবে না। এ কারণেই টিকাকরণের ওপর সর্বাধিক জোর দিচ্ছেন চিকিৎসকরা। যেকোনও অবস্থায় তৃতীয় ঢেউয়ের আগেই যদি সকলকে টিকা দেওয়া সম্ভব হয়, তাহলে কোভিডের এর হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।

বাস্তবে কি সেটা সম্ভব? কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র বর্তমানে যিনি প্রশাসনের প্রধান, সেই ফিরহাদ হাকিম জানালেন, তৃতীয় ঢেউয়ের আগে কলকাতার সমস্ত মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তার অভিযোগ, কলকাতায় তৃতীয় ঢেউ এর আগে সকলকে টিকা দেওয়ার জন্য, যে পরিমাণ টিকা দরকার সেটা পাওয়া যাচ্ছে না। কেন্দ্রের কাছে যা চাওয়া হচ্ছে তার ৫০ শতাংশও পাওয়া যাচ্ছে না।

কলকাতা পুরসভা টিকা করনের জন্য যে পরিকাঠামো গড়ে তুলেছে, তাতে প্রতিদিন এক লক্ষ মানুষকে টিকা দেওয়া সম্ভব। ফিরহাদ বলেন, পরিকাঠামো থাকলেই তো হবে না, দরকার সরবরাহ। তিনি বলেন, সরবরাহ ঠিকমত করা হচ্ছে না। এমনকি সুপার স্প্লেন্ডার যারা, ২১থেকে ৪৫ এর মধ্যে যাদের বয়স, সেই তরুণ প্রজন্মের মধ্যে মাত্র ২১ শতাংশকেই টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

একই সঙ্গে এক প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, বস্তি অঞ্চলগুলোতে এখনও সঠিকভাবে টিকাকরণ হচ্ছে না বলে যে অভিযোগ উঠছে তাও ঠিক নয়। বিভিন্নভাবে বস্তির মানুষকে টিকাকরণ প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। সব মিলিয়ে পুরসভার মুখ্য প্রশাসক এর দাবি কলকাতায় এখনো পর্যন্ত প্রায় ৭০ শতাংশ মানুষকে টিকাকরণ এর আওতায় আনা সম্ভব হয়েছে। ৩০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার কাজ ঠিক ততটাই সফল হবে যতটা ভালো সরবরাহ বজায় থাকবে।

আরও পড়ুন