ইতিহাস ! বিদ্যার নামে ফায়ারিং রেঞ্জ

|

রানার প্রতিবেদন : ‘শেরনি’ ( Sherni ) মুভিতে অসাধারণ অভিনয় করে বিদ্যা বালন ( Vidya Balan ) প্রমাণ করেছেন বলিউডের আসল বাঘিনী তিনিই। তাঁর এই সুনাম হলিউড অবধি পৌঁছেছে। অস্কারের ( Oscar ) আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস তাঁকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এরই মধ্যে আরেকটি বড় সম্মান পেলেন বিদ্যা। বিদ্যার অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা ( Indian Army ) একটি ফায়ারিং রেঞ্জের ( Firing Range ) নাম রেখেছে তাঁর নামে।

কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে। আর এর মধ্য দিয়ে প্রথম কোনও বলিউড অভিনেত্রী হিসেবে বিদ্যা পেলেন এমন ঐতিহাসিক সম্মান। চলতি বছরের গোড়ার দিকে বিদ্যা বালান তাঁর স্বামী বলিউড প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে ( Siddharth Roy Kapur ) নিয়ে গুলমার্গের শীতকালীন উৎসবে গিয়েছিলেন। গুলমার্গ উইন্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল ভারতীয় সেনার পক্ষ থেকে।

আর সেখানেই ভূস্বর্গ কাশ্মীরের ( Kashmir ) প্রতি নিজের ভালোবাসার কথা জানান বিদ্যার স্বামী সিদ্ধার্থ। সেনাবাহিনী দিল এক সেরা উপহার। ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির হয়ে সিদ্ধার্থ রায় কাপুর তখন জানিয়েছিলেন যে, ভবিষ্যতে সিনেমার লোকেশন হিসেবে কাশ্মীরকে আরও বেশি করে ব্যবহার করা হবে। তিনি বলেছিলেন, “কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন নেই। সিনেপর্দায় আরও বেশি করে কীভাবে কাশ্মীরের সৌন্দর্য তুলে ধরা যায় সেই চেষ্টাই করব।

আরও পড়ুন