সীতা সাজতে এত টাকা? করিনার দাবি শুনে পালিয়ে গেলেন বাহুবলীর প্রযোজক

|

রানার ডেস্ক : যুগান্তর সৃষ্টিকারী ‘বাহুবলী’ ( Baahubali ) মুভির চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ( K. V. Vijayendra Prasad )। এখন তিনি বুঁদ হয়ে আছেন তাঁর নতুন চিত্রনাট্য নিয়ে। এবার তিনি ‘রামায়ণ’ ( Ramayana ) এর ঘটনাকে আশ্রয় করে নতুন মুভি পর্দায় তুলে ধরতে চলেছেন। প্রসাদ জানিয়েছেন, মূলত সীতার দৃষ্টিভঙ্গিতে এই রামায়ণী গল্প পরিবেশন করা হবে। তাই সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘সীতা’ ( Sita )। পরিচালনা করবেন অলৌকিক দেশাই।

বোঝাই যায় এই সিনেমার কেন্দ্রীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সীতা। এই চরিত্রের জন্য বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ( Kareena Kapoor Khan ), দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone ) ও আলিয়া ভাটের ( Alia Bhatt ) নাম শোনা গিয়েছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু এখনো চূড়ান্তভাবে কারও নামই প্রকাশ পায়নি। তবে করিনাই রয়েছেন সবার চেয়ে এগিয়ে। মুশকিল হল সিনেমাটির জন্য করিনা নাকি পারিশ্রমিক দাবি করেছেন ১২ কোটি টাকা!

এই দাবি শুনেই চক্ষু চড়কগাছ হয়ে গেছে প্রযোজকদের। করিনা প্রথম শ্রেণির নায়িকা, তাতে সন্দেহ নেই, কিন্তু তাই বলে ১২ কোটি? কয়েক মাস আগেই বেবোকে ‘সীতা’র জন্য প্রস্তাব দিয়েছিলেন অলৌকিক দেশাই। করিনাও প্রসাদের চিত্রনাট্যটি খুবই পছন্দ করেছেন। কিন্তু সিদ্ধান্ত জানানোর জন্য মাসখানেক সময় নিয়েছিলেন। সব কিছু ঠিকঠাক, করিনাও রাজি, কিন্তু দিতে হবে ১২ কোটি টাকা।

সাধারণত তিনি সিনেমাপ্রতি ৬ থেকে ৮ কোটি টাকাই পেয়ে থাকেন, এটা অলৌকিকরা জানেন। করিনার এহেন দাবিকে তাই অন্যায্যই মনে করছেন নির্মাতা। এই অস্বাভাবিক দাবির পর বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছেন প্রযোজনা কর্তৃপক্ষ। তাঁরা তো এখন অন্য কোনও নবাগতা অভিনেত্রীকে নেওয়ার কথাও ভাবছেন। তবে টাকার পরিমাণ কমালে করিনাকেই তাঁরা নেবেন, নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই আছেন করিনা।

কিন্তু করিনার আকাশচুম্বী দাবি মানা তাঁদের পক্ষে সম্ভব নয়। এদিকে লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলেই ‘ভিরে দি ওয়েডিং টু’র শুটিং শুরু করার কথা রয়েছে করিনার। হনসল মেহতা পরিচালিত নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমাও রয়েছে তাঁর হাতে। এই দুটি সিনেমার কাজ শেষ করতে এক মাস করে সময় লাগবে করিনার। কিন্তু ‘সীতা’ একটি মেগা প্রোজেক্ট, এর জন্য লাগবে অন্তত ৮ থেকে ১০ মাস।

তাই ‘সীতা’ বেশ চ্যালেঞ্জিং। করিনাও বুঝতে পারছেন, এই সিনেমাটি তাঁর ক্যারিয়ারের সেরা সিনেমা হতে চলেছে। কিন্তু অস্বাভাবিক পারিশ্রমিক চেয়ে সব গুবলেট করে দিয়েছেন তিনি। হয়তো বেবো ভেবেছিলেন তিনি যা চাইবেন তা-ই পাবেন। বিষয়টি যে তেমন নয় টা নিশ্চয় এখন বুঝতে পারছেন তিনি।

আরও পড়ুন