নতুন মুভি নিয়ে ফিরে আসছেন ইরফান খান

|

রানার প্রতিবেদন : আবার ফিরছেন ইরফান খান ( Irrfan Khan ), বলিউডের সবচেয়ে বর্ণময় অভিনেতাদের একজন। না, পুনর্জন্ম নয়। নতুন করে আবারও পর্দায় আসছেন প্রয়াত অভিনেতা। তবে প্রেক্ষাগৃহ বা ওটিটিতে নয়। তাঁর পুরনো ছবি ‘দুবাই রিটার্ন’ ( Dubai Return ) মুক্তি পেয়েছে ইউটিউবে। ইরফানের পুত্র বাবলি খান ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছেন। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৪ বছরে ক্যান্সারের কাছে হেরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ইরফান।

বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি ভক্তদের অনেকেই। এখনও ভক্তদের কাছে ইরফান মানে অভিনয়ের এক অদ্ভুত উচ্চতার উদাহরণ। হলিউডের ছবি ‘লাইফ অফ পাই’, ‘জুরাসিক ওর্য়াল্ড’-এ অভিন্য করেছেন ইরফান। তিনি কাজ করেছেন হলিউডের ‘টোকিও ট্রায়াল’ ওয়েব সিরিজেও। এসবই তাঁর অভিনয়প্রতিভার নিদর্শন।

তাঁর অভিনয় দেখা এখনও বাকি ছিল দর্শকদের। অভিনয়ের মধ্যে দিয়ে ফের উঠে আসছেন ইরফান। আবার একবার প্রিয় অভিনেতাকে পর্দায় দেখতে পাবেন দর্শক। নতুনভাবে ইরফানকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পর ‘দুবাই রিটার্ন’ বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে ( Bandra Film Festival ) প্রদর্শিত হচ্ছে।

ভার্চুয়ালে বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখতে পাবেন দর্শক। ইউটিউবেও রিলিজ করছে মুভিটি। ইরফান পুত্র বাবিল সিনেমার পোস্টারও শেয়ার করেছেন। মৃত্যুর এতদিন পর তাঁর রিলিজ না হওয়া কাজ দেখতে পাওয়ার সুযোগ পেয়ে খুশি অনুরাগীরাও। ‘দুবাই রিটার্ন’ ২০০৫ সালেই নির্মিত হয়েছিল । এরপর নানা কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি মুভিটি।

যদিও নির্মাণের পরপরই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে ( International Film Festival of India ) দেখানো হয়েছিল সিনেমাটি। গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। তাঁর অভিনীত চরিত্রের নাম আফতাব আংরেজ। এদিকে প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার পরিবারও সমান খুশি এই খবরে।

আরও পড়ুন