ক্ষতিকারক ব্লিচিংয়ের বিদায়, চলে এলো লেজার থেরাপি

|

রানার প্রতিবেদন : একজন মহিলার ব্যক্তিত্ব তথা শারীরিক সৌন্দৰ্যে বিরূপ প্ৰভাব ফেলতে পারে তাঁর মুখে ও শরীরে থাকা অতিরিক্ত রোমের সমস্যা। এই রোমের আধিক্য অনেক সময় একজন মহিলার আত্মবিশ্বাসও নাড়িয়ে দেয়। কাজেই, এমন অবাঞ্ছিত সমস্যায় আক্ৰান্ত বহু মহিলাকে বেশিরভার সময়ই পাৰ্লারে ওয়াক্সিং বা ব্লিচিং ( Bleaching ) করতে দেখা যায়। কিন্তু এই সমাধান মাত্ৰ সাময়িক। তাছাড়া এতে ত্বকের ক্ষতিও হয়।

আজকাল লেজার থেরাপির ( Laser Therapy ) মাধ্যমে এই সমস্যার ৮০ শতাংশ সমাধান সম্ভব। তাও আপনার ত্বকের কোনও ক্ষতি না করেই। বিভিন্ন ধরনের লেজার ট্ৰিটমেন্টের মধ্যে ND, YAG, IPL এবং DIODE নামের লেজার চিকিৎসা পদ্ধতি ( Laser Treatment Method ) প্ৰয়োগ করা হয় অবাঞ্ছিত লোমের ( Unwanted Hair ) সমস্যা সমাধানের ক্ষেত্ৰে। যাকে বলা হয় Laser Hair Reduction, LHR. উল্লেখ্য, এই চিকিৎসা শুরু করার আগে শরীরের নিৰ্দিষ্ট জায়গাটির রোম তুলে নেওয়া হয়।

যাতে লেজার ট্ৰিটমেন্টে প্ৰয়োগ করা তাপ ত্বকের উপরের অশে ক্ষতি না করে। এখানে একটি কথা উল্লেখ্য যে, অনেকেই ভাবেন যে শেভ করলে রোমের গঠন শক্ত হয়ে ওঠে। কিন্তু এই ধারণা একেবারেই অবান্তর। শেভ করার সঙ্গে রোম শক্ত হওয়ার বাস্তবে কোনও সম্পৰ্ক নেই। এই পৰ্যায়ের পর শরীরের যে জায়গায় লেজার ট্ৰিটমেন্ট করা হবে, সেখানে এক ধরনের কুলিং জেল ( Cooling Gel  ) প্ৰয়োগ করা হয়। এরপর সেই নিৰ্দিষ্ট স্থানে লেজার চিকিৎসা করা হয়।

এই চিকিৎসা করার সময় বহু মানুষ ত্বকে এক উষ্ণতার অনুভূতি অনুভব করেন। এর জন্যই অতি সংবেদনশীল ত্বকে এই চিকিৎসা করার আগে এক ধরনের অ্যানাসথেটিক ক্ৰিম ব্যবহার করা হয়। চিকিৎসা শুরু করার আগে ব্যক্তির শরীরে প্ৰথম বরফ এবং এরপর ময়শ্চারাইজার প্ৰয়োগ করা হয়। উল্লেখ্য, লেজার চিকিৎসার পর রোমের গোড়াগুলি লাল হয়ে ফুলে ওঠে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই। ঘণ্টা কয়েক পরই ত্বক স্বাভাবিক হয়ে আসে।

তবে লেজার চিকিৎসায় কিছু গ্ৰহণযোগ্য সতৰ্কতা রয়েছে। সেগুলো নীচে তুলে ধরা হল –
১। প্ৰথমেই সূৰ্যের প্ৰখর রোদ থেকে ত্বককে বাঁচিয়ে রাখতে হবে। সম্পূৰ্ণ পদ্ধতি শেষ না হওয়া পৰ্যন্ত ত্বকের সুরক্ষার প্ৰতি বিশেষ নজর রাখুন।
২। এই চিকিৎসা করার অন্তত সপ্তাহখানেক আগে ও পরে কসমেটিক থেরাপি গ্ৰহণ থেকে বিরত থাকবেন।
৩। এই চিকিৎসা গ্ৰহণ করার পর যদি ত্বকে জ্বালাপোড়া হয় তবে শীঘ্ৰই বিশেষজ্ঞের পরামৰ্শ নিন। দুটি কারণে এমন হতে পারে। এক, হয়তো আপনার ত্বক অতি সংবেদনশীল। নতুবা এই চিকিৎসা করার সময় যান্ত্ৰিক বিচ্যুতি ঘটলেও এমন হয়। তাই অভিজ্ঞ মানুষের দ্বারাই এই চিকিৎসা করানো উচিত। টাকা বাঁচাবার জন্য নিজের ত্বক নিয়ে খেলা করবেন না। মনে রাখবেন, যদি লেজার ট্ৰিটমেন্ট সঠিক হাতে করা না হয়, তবে এটি উলটো রোম গঠনে সাহায্য করে। তবে এই ঘটনা খুবই কম ঘটে।

৪। ত্বকে কোনও ধরনের সমস্যা থাকলে বা ব্ৰণ হলে, এই চিকিৎসা না করাই শ্ৰেয়।
৫। আপনার ত্বক কেমন, তা চিকিৎসা করানোর আগে পরীক্ষা করে নিন।
৬। এই চিকিৎসার আগে ওয়াক্সিং বা ব্লিচিং করাবেন না।
৭। এই চিকিৎসা ব্যবস্থা চার থেকে ছয় সপ্তাহের ভিতর ফের গ্ৰহণ করতে হবে। সাধারণত ছয় থেকে আটবার প্ৰয়োগ করার পরই অবাঞ্ছিত রোমের সমস্যা থেকে ৮০ শতাংশ রেহাই পাওয়া যায়।
৮। আপনি যদি হরমোনের তারতম্যের জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তবে অবশ্যই চিকিৎসা করাবেন। তবে এর আগে চৰ্মরোগ বিশেষজ্ঞ তথা সৌন্দৰ্য বিশেষজ্ঞের পরামৰ্শ নিতে ভুলবেন না। এই চিকিৎসা ব্যবস্থায় যাদের রোম শক্ত, তাঁরা বেশি উপকৃত হন।

আরও পড়ুন