মরদেহ কালো কাপড়ে মোড়ানোর প্রস্তাব ফিরহাদ হাকিমের

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল প্লাস্টিক নয়, করোনা মৃতদেহ কালো কাপড়ে প্যাচানোর ব্যবস্থা করা হোক। স্বাস্থ্য দপ্তর কে এই প্রস্তাব দিয়েছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সেই ব্যাপারে ফিরহাদ হাকিম স্বাস্থ্য দপ্তরকে চিঠি পাঠিয়েছেন বলেও খবর।
ফিরহাদ হাকিম বলেন, স্বাস্থ্য দপ্তরকে করোনা মরদেহ কালো প্লাস্টিকের বদলে কালো কাপড়ে জড়ানোর প্রস্তাব দিয়েছি।

তাঁর কথায়, প্লাস্টিক চুল্লিতে পড়ানো হলে তা অনেক সময় সমস্যা তৈরি করছে, দূষণ ছড়াচ্ছে। অন্যদিকে, প্লাস্টিক মাটির তলায় চাপা দেওয়া হলে সেটা পচনশীল নয় বলে সেটা মাটি দূষণ ছড়াতে পারে। কিন্তু কালো কাপড় পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়। একদিকে যেমন তা সহজেই পুড়িয়ে ফেলা যায়, তেমনি মাটির সঙ্গে মিশে গিয়ে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হবে না।

বায়ো ডাইভারসিটি বজায় রাখা যাবে। সেই কারণে এই প্রস্তাব। বর্তমানে শহরের তিনটি জায়গায় করোনা মরদেহ পড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। ধাপা, নিমতলা এবং গার্ডেনরিচের বিরজুনালা। বর্তমানে যে পরিমাণে করোনার মৃত্যু বাড়ছে, সেখানে তিনটি শ্মশানের উপর চাপ কমাতে আরও শ্মশান বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা।

এই ব্যাপারে অযথা মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মরদেহ থেকে কখনওই সংক্রমণ ছড়াতে পারে না। তার উপর যখন উচ্চতাপে মরদেহ পোড়ানো হচ্ছে, তখন কোনও সংক্রমণ ছাড়ানোর সম্ভাবনা থাকে না। এটা মানুষকে বোঝাতে হবে। অকারনে ভুল বোঝা উচিত নয়।করোনা পরিস্থিতি সামলাতে কলকাতা পুরসভার সব বিভাগের আধিকারিকদের নিয়ে সম্প্রতি বৈঠক করেছেন ফিরহাদ হাকিম। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার।

আরও পড়ুন