রানার ডেস্ক : করোনার ( Corona ) কবজা থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি সতৰ্কতামূলক পদক্ষেপ মেনে চলতে বলা হয়েছে। যার মধ্যে প্রধান হল মাস্ক ব্যবহার, হাত ভালো করে রগড়ে সাবান দিয়ে কুড়ি সেকেন্ড ধরে ধোয়া। হাঁচি বা কাশি হলে কনুই দিয়ে চেপে নেওয়া। আজ আছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। তবে এমন অনেকেই আছেন যারা অপ্রয়োজনেও কিছুক্ষণ পর পরই এটি ব্যবহার করেন। এগুলিতে এমনিতেই উচ্চমাত্ৰার অ্যালকোহল সহ নানারকমের যৌগ থাকে।
মনে রাখতে হবে, কোনওটায় ভালো রাসায়নিক আছে, আবার কিছু কিছু রাসায়নিক শরীরের জন্য ক্ষতিকর। বেশি বেশি করে স্যানিটাইজার মাখতে গিয়ে আমরা যে অজান্তেই নিজেদের ক্ষতি করে ফেলি, সেটা কিন্তু আমরা জানি না। মাৰ্কিন যুক্তরাষ্ট্রের ( USA ) ক্যালিফোৰ্নিয়া বিশ্ববিদ্যালয়ের ( University of California ) নিউরোলজিস্ট ডা. ক্ৰিস নরিস অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের বেশ কিছু খারাপ প্রভাবের কথা জানিয়েছেন।
দেখে নেওয়া যাক সেগুলো কী কী :-
১. হ্যান্ড স্যানিটাইজার মুলত একটি অ্যান্টিসেপটিক। প্রয়োজনের অতিরিক্ত অযথা হাতে লাগালে ত্বক শুকিয়ে যায়, চুলকানি হয়, এমনকী এগজিমার মতো কঠিন রোগ হতে পরে। প্রথমদিকে এই চুলকানির উপসৰ্গগুলিতে গুরুত্ব না দেওয়ার ফলে সেখান থেকে ভয়ংকর সমস্যা হয়।
২. সবসময়ে বলা হয় ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ এটা দেখেই হয়তো কিনে নেন। অথচ এগুলির সমস্ত উপাদান খুঁটিয়ে দেখেন না। জানেনও না। এর মধ্যে ট্ৰাইক্লোসান বা ট্ৰাইক্লোকাৰ্বন নামক একটি অ্যান্টিবায়োটিক যৌগ আছে। এই উপাদানগুলি নিয়ে পরীক্ষাশেষে ডা. নরিস জানান ট্ৰাইক্লোসান থেকে বন্ধ্যাত্বের সমস্যা, গৰ্ভবতী মহিলাদের ভ্ৰূণের বিকাশ বাধাগ্রস্ত হয়। হতে পারে হাঁপানিও।
৩. ক্ষতিকর ট্ৰাইক্লোসান হরমোনের সমস্যাও তৈরি করে। ব্যাকটেরিয়াগুলি অ্যান্টিমাইক্ৰোবিয়াল উপাদানের সঙ্গে খাপ খাইয়ে নেয়।ফলে শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়।
৪. এসব ক্ষতিকর উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা দুৰ্বল করে। ফলে মানুষ চট করে নানা রোগে আক্রান্ত হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত অসুখও হতে পারে।
৫. অনেকে সুগন্ধযুক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন। সুগন্ধী স্যানিটাইজারগুলোতে মূলত ফ্যাটিলেটস ও প্যারাবেন্সের মতো বিষাক্ত রাসায়নিক উপাদান থাকায় প্রজনন ক্ষমতা কমে যেতে পারে।
৬. অনেক হ্যান্ড স্যানিটাইজারে উচ্চমাত্ৰার অ্যালকোহল থাকায় বিষক্রিয়ার ঘটনাও ঘটতে পারে। স্যানিাটইজার হাতের জীবাণু ধ্বংস করার জন্য ভালো। কিন্তু এটা কখনওই হাতের ময়লা তোলে না, যা সাবানজল করতে পারে। তাই যেখানে সাবানজল নেই সেখানেই শুধু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত।
