সাংস্কৃতিক কেন্দ্র পাল্টে অক্সিজেন ভান্ডার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : উর্ত্তীন প্রেক্ষাগৃহে এবার অক্সিজেন পার্লার বানাচ্ছে কলকাতা পুরসভা। যাতে সেখান থেকে যে কোনও প্রয়োজনে যে কোনও নাগরিক অক্সিজেন রিফিল করতে পারে। তার জন্যই অক্সিজেন পার্লার বানানো হচ্ছে।

শনিবার উর্ত্তীন প্রেক্ষাগৃহ পরিদর্শনে যান কলকাতা পুরসভা প্রাক্তন মেয়র তথা রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এখানে অক্সিজেন পার্লার বানানো হবে। কম গুরুতর যে করোনা রোগীরা উর্ত্তীনর এই সেফহোম বা সেমি হাসপাতালে ভর্তি থাকবেন তাঁদের অক্সিজেন চাহিদা এখান থেকে মেটানো হবে।

এছাড়াও বাইরে থেকে এসে নাগরিকেরা অক্সিজেন রিফিল করতে পারবে। শনিবার ফিরহাদ হাকিমের সঙ্গে কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকেরা উর্ত্তীন পরিদর্শন করেন। করোনা রোগী বা অন্যান্য রোগীদের অক্সিজেন সংক্রান্ত সমস্যা তৈরি না হয় তার জন্যই এবিষয়ে উদ্যোগ কলকাতা পুরসভার।

আরও পড়ুন