নিজস্ব প্রতিনিধি, কলকাতা : করোনার ( Corona ) তৃতীয় ঢেউ সামলাতে সেফ হোমে ( Safe Home ) এবার বাচ্চাদের রাখার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )। আপাতত উর্ত্তীন্ন সেফ হোমে বাচ্চাদের রাখার মত পরিকাঠামো গড়ে তোলা নিয়ে কথাবার্তা এগিয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। বাচ্চাদের জন্য কি ধরনের পরিকাঠামো গড়ে তোলা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। দিন কয়েকের মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে।
এক পুর আধিকারিক বলেন, বড়দের জন্য যে ধরনের ক্যানোলা বা অক্সিজেন ( Oxygen ) নেওয়ার জন্য মাস্ক লাগে বাচ্চাদের ক্ষেত্রে তার আকার আয়তনে ছোট। এর পাশাপাশি পালস অক্সিমিটার ( Oxymeter ) সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বাচ্চাদের আকার আয়তন এর কথা চিন্তা করে রাখতে হবে। মোটামুটি ঠিক হয়েছে,৭-৮ বয়সের নিচের বাচ্চাদের রাখা হবে না। খুব প্রয়োজনে সে ক্ষেত্রে মহিলা ওয়ার্ডে বাচ্চাদের রাখার ব্যবস্থা করা হবে।
আপাতত কুড়ি-পঁচিশ টিম বাচ্চাদের জন্য রাখা হতে পারে উর্ত্তীণ নতে। আগামী দিনের অন্যান্য সেফ হোমে বাচ্চাদের পরিকাঠামো গড়ে তোলা হবে। যদিও সেফহোমে বাচ্চাদের রাখার কার্যকারিতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসক। কলকাতা পুরসভার এক চিকিৎসক কর্তা বলেন, বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুতর। বিশেষ করে কোন বাচ্চার অক্সিজেন প্রয়োজন আছে কিনা সে ক্ষেত্রে পালস অক্সিমিটার এর রেট মাপার ক্ষেত্রে খুব সুক্ষ রিডিং নিতে হয়।
এছাড়াও বাচ্চাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে তার জন্য হাসপাতালে পরিকাঠামোয় বেশি জরুরি। যা সেফ হোমে তৈরি করা সম্ভব নয়। হয়তো বাচ্চাকে আইসোলেশন করে রাখার জন্য ঠিক আছে। কিন্তু যখন অক্সিজেনের প্রয়োজন হবে তখন তাকে হাসপাতালে স্থানান্তরিত করতেই হবে। কিন্তু বাচ্চাদের আক্রান্ত হওয়া নিয়ে অযথা বা অহেতুক আতঙ্ক ছড়ানো উচিত নয় বলে মনে করেন তিনি।
তবে সর্তকতা অবলম্বন করে রাখা জরুরি। করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাচ্চারা। তেমনটাই মনে করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই সেটা নিয়ে বিশেষ অ্যাডভাইজারি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কলকাতা পুরসভাকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
