নজিরবিহীন তল্লাশি, কলকাতায় উদ্ধার কালো টাকার পাহাড়

|

রানার ডেস্ক : কলকাতায় উদ্ধার হল কালো টাকার পাহাড়। আয়কর বিভাগ সুত্রে জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ৩০৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। কলকাতা সহ দেশের ২৫ টি জায়গায় সংস্থাটির শাখায় তল্লাশি অভিযান চালানো হয়। সংস্থাটির বিরুদ্ধে মুল অভিযোগ, মিথ্যা শেয়ার বিক্রি ও অবৈধভাবে টাকা লেনদেন।

অভিযোগ হাতে আসার পরেই শুরু হয় তদন্ত। তদন্তে নামার পরেই অভিযোগের সত্যতা খুঁজে পান তদন্তকারীরা, এরপরেই শুরু হয় তল্লাশি অভিযান। গত ২৯ জানুয়ারী থেকেই দেশের বিভিন্ন জায়গায় এই অভিযান শুরু হয়। এই শহরের পাশাপাশি হায়দ্রাবাদ, মুম্বই, ভুবেনেশ্বর, জামশেদপুর মত একাধিক জায়গায় আয়কর দফতরের এই অভিযান চালানো হয়।

অভিযানে উদ্ধার হওয়া ওই সংস্থার ডেটাবেস, লেনদেন ও মার্কেট রেপুটেশন খতিয়ে দেখা হয়। তারপরেই শুরু হয় তদন্ত। সেই তদন্তে এই বিপুল পরিমান কালো টাকার হদিশ মেলে বলে আয়কর দফতর সুত্রে খবর। জেরায় এই টাকার কোনও হিসাব দিতে পারেননি সংস্থার কর্ণধার। কলকাতাতে সবচেয়ে বেশি ভুয়ো সংস্থার হদিশ পেয়েছে আয়কর দফতর।

গত বছরই প্রথম বিষয়টি নজরে আসে। লালবাজার এলাকাতেই পাওয়া যায় ৯০০ টির মতো ভুয়ো সংস্থার সন্ধান। এই ঘটনার পরই সমস্ত কম্পানিকে তাদের পদাধিকারিকদের পরিচয়পত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে শুরু হয় সন্দেহজনক সংস্থাগুলির ওপর নজরদারি।

আরও পড়ুন