ভক্তদের বুকে আগুন লাগিয়ে ভারত ছাড়ছেন বলিউড সুন্দরী

|

রানার প্রতিবেদন : করোনাজনিত লকডাউনের ঝামেলা মেটার পর ২০২০ সালের শেষ থেকে চলতি বছরের শুরুর দিক পর্যন্ত একাধিক ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন বলিউড ( Bollywood ) সুন্দরী, বম্বশেল জ্যাকলিন ফার্নান্ডেজ ( Jacqueline Fernandez )। এই তালিকায় রয়েছে ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’ এবং ‘বচ্চন পাণ্ডে’র মতো বহুচর্চিত মুভি। কয়েকদিনের জন্য তিনি অক্ষয়কুমার ( Akshay Kumar ) এবং নুসরত বারুচার ( Nushrratt Bharuccha ) সঙ্গে ‘রাম সেতু’ ( Ram Setu ) নামে আরেকটি মুভির শুটিংও করেছেন।

যেখানে বেশ কয়েকজন ক্রু মেম্বার করোনায় আক্রান্ত হন এবং শুরু হয়েই শুটিঙের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই জ্যাকলিন ফার্নান্ডেজ বেকার। তবে এর মধ্যেই বাদশার সঙ্গে নতুন মিউজিক ভিডিও ‘পানি পানি’ নিয়ে ৯ জুন দর্শকদের মধ্যে ফিরছেন তিনি। ‘গেন্দা ফুল’-এর চেয়েও এই ভিডিওর টিজারে আরও বেশি লাস্যময়ী আর সেক্সি দেখিয়েছে তাঁকে। সন্দেহ নেই, জ্যাকলিনের উত্তেজক নাচ দর্শকদের রীতিমতো তৃষ্ণার্ত করে তুলবে।

করোনাকালে দুর্গতদের পাশে থাকতে অনেক বলিউড সেলিব্রিটিই এগিয়ে এসেছেন। যার মধ্যে বলিউড তারকা সোনু সুদের ( Sonu Sood ) নাম আছে সবার আগে। এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর মতো জ্যাকলিনের জীবনেও করোনা ভাইরাস ( Corona Virus ) এক পরিবর্তন নিয়ে এসেছে। কোভিডে ( Covid ) বিপর্যস্ত ক্ষুধার্তদের দিকে হাত বাড়িয়েছেন তিনিও। নিজে হাতে পরিবেশন করেছেন খাবার। ‘রোটি ব্যাংক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রান্নাঘরে গিয়েছিলেন জ্যাকলিন ।

সেখানেই তিনি নিজের হাতে দুর্গতদের মধ্যে খাবার পরিবেশন করেন। জ্যাকলিনের কথায়, ‘আমি মনে করি ভাইরাসের প্রাদুর্ভাব সবাইকে হতচকিত করেছে। এরপর যখন আমরা দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত ছিলাম, বিপদগ্রস্তদের সক্রিয়ভাবে সহায়তা করার জন্য প্রচুর মানুষ পথে বেরিয়ে আসেন। আমিও বেরিয়েছি।‘ ছবির শুটিং বন্ধ থাকায় তিনি করোনা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সেবায় নিজেকে নিযুক্ত করেছেন।

বিভিন্নভাবে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তবে তিনি এখানে সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করলেও মেয়ের নিরাপত্তার চিন্তায় উদ্বিগ্ন তাঁর মা-বাবা। তাঁরা রয়েছেন বাহরাইনে ( Bahrain )। জ্যাকলিনের বলেছেন, ‘আমার বাবা-মা বাহরাইনে আছেন। ভারতের পরিস্থিতি দেখে আতঙ্কিত হচ্ছেন তাঁরা। তাঁরা চান যে আমি বাহরাইনে গিয়ে তাঁদের সঙ্গে থাকি।

আবার আমার কাকা এবং কাকাতুতো ভাইরা শ্রীলঙ্কায় গিয়ে তাঁদের সঙ্গে থাকতে বলছেন আমাকে।‘ তবে শেষমেষ শ্রীঙ্কায় না গিয়ে বাহরাইনে ফিরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। যতদিন শুটিং শুরু না হয় তিনি আর ভারতে ফিরছেন না।

আরও পড়ুন