Bollywood News : কোভিড-১৯ ( Covid-19 ) মহামারি ভারতে ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে। ৪৫ বছরের কম বয়সিদের জন্য টিকার স্বল্পতা দেখা দিয়েছে দেশের সর্বত্র। এই সংকটের মধ্যে দক্ষিণ ভারতের অভিনেত্রী তথা প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra ) আর পরিণীতি চোপড়াদের দূর সম্পর্কের বোন মীরা চোপড়া ( Meera Chopra ) অসদুপায় অবলম্বন করে প্রথম ডোজের টিকা নিয়েছেন। মীরা দক্ষিণ ভারতের চলচ্চিত্রজগতে এক পরিচিত মুখ।
বলিউডে পশার জমাতে না পেরে মূলত তেলুগু (Telegu ) আর তামিল ফিল্মে ( Tamil ) অভিনয় করেন। ২০১৪ সালের ‘গ্যাং অফ গোস্ট’ দিয়ে বলিউডে তাঁর অভিষেক হয়। ২০১৬ সালের ‘নাইন্টিন টোয়েন্টি : লন্ডন ( Landan )’ ফিল্মেও তিনি অভিনয় করেছেন। তবে এরপরেই দক্ষিণে চলে যান। মুম্বইয়ের কাছে থানে এলাকায় একটি টিকাদান কেন্দ্রে তিনি টিকা নিয়েছেন। তিনি টুইটার আর ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছেন টিকা নেওয়ার।
বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে স্থানীয় কাউন্সিলর মীরার পরিচয়পত্রের কপি প্রকাশ করে দেন যাতে মীরার পরিচয় উল্লেখ করা আছে ওম সাই আরোগ্য কেয়ার প্রাইভেট লিমিটেডের সুপারভাইজার হিসেবে। এই অনৈতিক পদক্ষেপ প্রকাশিত হওয়ার পর তিনি তাঁর ছবি সোশাল মিডিয়া থেকে প্রত্যাহার করে নেন। এদিকে মীরা বলেছেন, ‘আমাকে কেবল আধার কার্ড পাঠাতে বলা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় যে আইডি ছড়িয়েছে তা আমার নয়।আধার কার্ড ছাড়া অন্য কোনও পরিচয়পত্রই আমি দিইনি। আমি নিজে এইধরনের কর্মকাণ্ডকে একদম সমর্থন করি না।‘ তবে ওই কাউন্সিলর এই ঘটনার তদন্ত দাবি করেছেন এবং জানতে চেয়েছেন তিনি আদৌ ওম সাই আরোগ্য কেয়ার প্রা. লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট কিনা।
