হিন্দু মন্দিরের কোটি কোটি টাকার সম্পত্তি গ্রাস করলেন পুরসভার মেয়র

|

রানার ডেস্ক : শতবর্ষ প্রাচীন নারানগঞ্জের লক্ষী নারায়ণ মন্দিরের একুশ কোটি টাকার বেশি সম্পত্তি দখল করে নিয়েছেন পুরসভার মেয়র নিজে। এই অভিযোগে বিক্ষোভে শামিল হয়েছে দেশের সংখ্যালঘু সংগঠনগুলি। এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করেছেন আওয়ামী লীগের বহু নেতা। অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি এই দেবত্তর সম্পত্তি হাতিয়ে নিয়েছেন।

ইতিমধ্যে সম্পত্তির কাগজপত্র নিজের নামে বানিয়ে সম্পত্তির দখল নিতে শুরু করেছেন। গতকাল থেকে এনিয়ে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, এই সম্পত্তি উদ্ধার করার জন্য তারা জীবন বলিদান করতেও রাজি। বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এই আন্দোলনকে পূর্ন সমর্থন করেছে। ইতিহাস অনুযায়ী, নারায়ণগঞ্জ নগরের প্রতিষ্ঠার সময় শ্রী ভিকনলাল ঠাকুর নগরীর দেওভোগ আখড়া এলাকায় লক্ষীনারায়ণ মন্দির স্থাপন করেন।

শতশত বছর ধরে দেশের হিন্দুদের কাছে এই মন্দির অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এই মন্দিরের প্রঙ্গনেই আছে সুবিশাল পুকুর। এই পুকুরের খ্যাতি দেশজোড়া। পুকুরটি জিউস পুকুর নামে সুপরিচিত গোটা বাংলাদেশে। সেই পুকুর এবং দিগন্ত বিস্তৃত জমি এখন মেয়রের কব্জায় চলে গেছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ব্রিটিশ আমলেই জমি জরিপের সময় এই সম্পত্তি দেবত্তর সম্পত্তি হিসাবে রেকর্ডভুক্ত হয়ে আছে।

এদিনের সভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লিগের জেলা সম্পাদক আবু হাসনাত মহম্মদ সহ একাধিক ব্যক্তি। তাদের অভিযোগ, আওয়ামি লীগ দল এই ধরনের কাজ অনুমোদন করে না। মেয়রের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ থাকা সত্বেও তিনি কি করে গদিতে বহাল তানিয়েও প্রশ্ন ওঠে। মেয়র নিজে আওয়ামীলিগ পরিচালিত পুরসভার প্রধান।

আরও পড়ুন