আজকের রাশিফল | কেমন যাবে আপনার দিন ৫ নভেম্বর ২০২১, শুক্রবার

|

HOROSCOPE | রাশিফল – জীবনের অনেকটাই যেমন কর্মফল, তেমনি অনেকটাই অদৃষ্টনির্ভর। আপনার অদৃষ্ট সন্ধানে রাশিফলের গুরুত্ব অপরিসীম। ধ্রুবকন্যার গণনায় সেটাই উঠে আসে নিখুঁত ভাবে। এক ঝলক দেখে নিন আজকের রাশিফল।

Aries

মেষ | Aries – আজ কাজকর্ম ভালই এগোবে, কিন্তু মনে একটা ব্যাকুলতা কাজ করবে। কারও বিশ্বাস ভঙ্গের অপবাদ আসতে পারে। সাংসারিক জটিলতা কাটতে পারে। না চাইতেই পাওনা আদায় হতে পারে। কোনও কারণে কর্মে অবসাদ আসতে পারে যা কাটিয়ে না উঠলে সমস্যা হবে। উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনস্থির করে পারিবারিক দায়িত্ব পালন করুন। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন।

শুভ রং – লাল
শুভ রত্ন – লাল প্রবাল
শুভ দিক – দক্ষিণ

Taurus Horoscope

বৃষ | Taurus – পূজাপাঠের জন্য ভক্তি বাড়বে। কুচিন্তা আপনার কর্মে বাধার সৃষ্টি করবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করার ভাল সময়। আপনি কোনও ভাল কারণে পুরস্কার পেতে পারেন। শেয়ার বা ফাটকায় প্রাপ্তি যোগ রয়েছে। আজ কোনও কারণে বিপদে পরে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

শুভ রং – সাদা
শুভ রত্ন – সাদা প্রবাল
শুভ দিক – অগ্নিকোণ

Gemini

মিথুন | Gemini – সকালের দিকে চোখের সমস্যা বাড়তে পারে। আজ কোনও বিশেষ কারণে সংসারে অশান্তি বাড়বে। প্রিয় জনের শারীরিক উন্নতির খবর পেতে পারেন। মিষ্টি ব্যবহারে মানুষের মন জয় করতে পারবেন। ঋণ সংক্রান্ত কাজের সমাধান হয়ে যেতে পারে। আজ রাস্তায় বাড়তি সতর্কতার প্রয়োজন, বিপদের আশঙ্কা। নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময়। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে অশান্তির আশঙ্কা। আইনি ব্যাপারে সমাধান হবে।

শুভ রং – সবুজ
শুভ রত্ন – পান্না
শুভ দিক – উত্তর-পূর্ব

Cancer

কর্কট | Cancer রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধবে। মাথা ঠান্ডা রাখতে হবে। আজ সকালেই চমকে যাওয়ার মতো খবর পেতে পারেন। অলসতা কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ক্ষতি হবে না।

শুভ রং – সাদা
শুভ রত্ন – মুনস্টোন
শুভ দিক – উত্তর-পশ্চিম

Leo

সিংহ | Leo – আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও তেমন লাভ হবে না। আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবেন। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। সন্তানদের সঙ্গে মিশে যেতে হবে।আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সংসারে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের আশঙ্কা।

শুভ রং – কমলা
শুভ রত্ন – রুবি স্টার
শুভ দিক – পূর্ব

Virgo

কন্যা | Virgo – আজ আপনি সহজেই শত্রুকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারা দিন অলসতায় কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাই-বোনদের সঙ্গে ঝগড়া হবে। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে। কোনও বিষয়ে ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বেশি কথায় অশান্তি হবে।

শুভ রং – সবুজ
শুভ রত্ন – পান্না
শুভ দিক – পশ্চিম

Libra

তুলা | Libra মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে ক্ষতি হবে। বন্ধুর জন্য সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

শুভ রং – সাদা
শুভ রত্ন – হিরে
শুভ দিক – পশ্চিম

Scorpio

বৃশ্চিক | Scorpio – পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে খুব সাবধানে চলাচল করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহের সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন।

শুভ রং – কালচে লাল
শুভ রত্ন – প্রবাল
শুভ দিক – দক্ষিণ

Sagittarius

ধনু | Sagittarius – নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে।

শুভ রং – হলুদ
শুভ রত্ন – পোখরাজ
শুভ দিক – পূর্ব

Capricorn

মকর | Capricorn বাজে লোকের জন্য ভয় বাড়তে পারে। ব্যবসায় সমস্যা হবে। আজ আনন্দ বাড়তে পারে। মায়ের দিক দিয়ে কষ্ট পেতে পারেন। বাড়তি কোনও কাজের চাপ আসতে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য আজ খরচ বাড়বে।

শুভ রং – নীল
শুভ রত্ন – ইন্দ্রনীলা
শুভ দিক – দক্ষিণ

Aquarius

কুম্ভ | Aquarius – আজ দিনটি সমস্যাবহুল থাকতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব ভাল। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সাফল্য থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতির সম্ভাবনা।

শুভ রং – কালচে নীল
শুভ রত্ন – নীলা
শুভ দিক – দক্ষিণ

Pisces

মীন | Pisces – আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা হবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।

শুভ রং – হলুদ
শুভ রত্ন – টোপাজ
শুভ দিক – উত্তর-পূর্ব

জ্যোতিষী ধ্রুবকন্যা
রত্নমন্দির
যোগাযোগ – ৯১৪৩০৭২০০৮/৯১৪৩০৭২০১০
৬৬/২, দমদম প্রাইভেট রোড, বন্ধন ব্যাঙ্কের পাশে, কোল – ৭৪

আরও পড়ুন