আজকের রাশিফল | কেমন যাবে আপনার দিন ৬ নভেম্বর ২০২১, শনিবার

|

HOROSCOPE | রাশিফল – জীবনের অনেকটাই যেমন কর্মফল, তেমনি অনেকটাই অদৃষ্টনির্ভর। আপনার অদৃষ্ট সন্ধানে রাশিফলের গুরুত্ব অপরিসীম। ধ্রুবকন্যার গণনায় সেটাই উঠে আসে নিখুঁত ভাবে। এক ঝলক দেখে নিন আজকের রাশিফল।

Aries

মেষ | Aries – অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। খরচের ক্ষেত্রে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।

শুভ রং – লাল
শুভ রত্ন – লাল প্রবাল
শুভ দিক – দক্ষিণ

Taurus Horoscope

বৃষ | Taurus – প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে।

শুভ রং – সাদা
শুভ রত্ন – সাদা প্রবাল
শুভ দিক – অগ্নিকোণ

Gemini

মিথুন | Gemini – আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ হতে পারে।

শুভ রং – সবুজ
শুভ রত্ন – পান্না
শুভ দিক – উত্তর-পূর্ব

Cancer

কর্কট | Cancer আর্থিক টানাপড়েনের জন্য ব্যবসায় অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

শুভ রং – সাদা
শুভ রত্ন – মুনস্টোন
শুভ দিক – উত্তর-পশ্চিম

Leo

সিংহ | Leo – কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আজ মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত রয়েছে।

শুভ রং – কমলা
শুভ রত্ন – রুবি স্টার
শুভ দিক – পূর্ব

Virgo

কন্যা | Virgo – সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

শুভ রং – সবুজ
শুভ রত্ন – পান্না
শুভ দিক – পশ্চিম

Libra

তুলা | Libra চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল।

শুভ রং – সাদা
শুভ রত্ন – হিরে
শুভ দিক – পশ্চিম

Scorpio

বৃশ্চিক | Scorpio – আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি। চাকরির পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেয়ে আনন্দ। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন।

শুভ রং – কালচে লাল
শুভ রত্ন – প্রবাল
শুভ দিক – দক্ষিণ

Sagittarius

ধনু | Sagittarius – পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটে যাবে। মানসিক ভাবে আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা আছে।

শুভ রং – হলুদ
শুভ রত্ন – পোখরাজ
শুভ দিক – পূর্ব

Capricorn

মকর | Capricorn হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তির আশঙ্কা। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর খরচ হতে পারে।

শুভ রং – নীল
শুভ রত্ন – ইন্দ্রনীলা
শুভ দিক – দক্ষিণ

Aquarius

কুম্ভ | Aquarius – সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে কষ্ট বাড়বে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনিহা ডেকে আনতে পারে। বাবার সঙ্গে কোনও বিশেষ বিষয়ে আলোচনা। শত্রুকে নিয়ে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে।

শুভ রং – কালচে নীল
শুভ রত্ন – নীলা
শুভ দিক – দক্ষিণ

Pisces

মীন | Pisces – পড়াশোনার জন্য দিনটি ভাল। কর্মস্থানে নতুন কিছু শুরু হবে। বাজে সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে। প্রেমে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচের সম্ভাবনা। কারও গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে আঘাতের আশঙ্কা।

শুভ রং – হলুদ
শুভ রত্ন – টোপাজ
শুভ দিক – উত্তর-পূর্ব

জ্যোতিষী ধ্রুবকন্যা
রত্নমন্দির
যোগাযোগ – ৯১৪৩০৭২০০৮/৯১৪৩০৭২০১০
৬৬/২, দমদম প্রাইভেট রোড, বন্ধন ব্যাঙ্কের পাশে, কোল – ৭৪

আরও পড়ুন