আজকের রাশিফল | কেমন যাবে আপনার দিন ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার

|

HOROSCOPE | রাশিফল – জীবনের অনেকটাই যেমন কর্মফল, তেমনি অনেকটাই অদৃষ্টনির্ভর। আপনার অদৃষ্ট সন্ধানে রাশিফলের গুরুত্ব অপরিসীম। ধ্রুবকন্যার গণনায় সেটাই উঠে আসে নিখুঁত ভাবে। এক ঝলক দেখে নিন আজকের রাশিফল।

Aries

মেষ | Aries – বেড়াতে গিয়ে অপদস্ত হতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির জন্য পড়ে থাকা কাজ উদ্ধার। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। পাওনাদারের সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। বাড়তি আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পেটের সমস্যায় ভোগান্তি।

শুভ রং – লাল
শুভ রত্ন – লাল প্রবাল
শুভ দিক – দক্ষিণ

Taurus Horoscope

বৃষ | Taurus – কোনও কারণে শরীরে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। আত্মীয়ের শত্রুতার জন্য স্বামী-স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসায় ভাল ফল পাবেন না। সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি। চাকরির নতুন সুযোগ আসতে পারে।

শুভ রং – সাদা
শুভ রত্ন – সাদা প্রবাল
শুভ দিক – অগ্নিকোণ

Gemini

মিথুন | Gemini – পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে। রহস্যবিদ্যা নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি। অফিসে সুনাম বাড়তে পারে।

শুভ রং – সবুজ
শুভ রত্ন – পান্না
শুভ দিক – উত্তর-পূর্ব

Cancer

কর্কট | Cancer বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সময়টা খুব ভাল। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসায় নতুন কিছু হতে চলেছে। আর্থিক চাপের জন্য সংসারে অশান্তির আশঙ্কা। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বাড়বে। সবাই মিলে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে।

শুভ রং – সাদা
শুভ রত্ন – মুনস্টোন
শুভ দিক – উত্তর-পশ্চিম

Leo

সিংহ | Leo – নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। বায়ু পথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত কোনও সমস্যা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের দিকে খুব ভাল সময়। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য আনন্দ পাবেন। একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ একটু চিন্তার কারণ হতে পারে। বাবার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে।

শুভ রং – কমলা
শুভ রত্ন – রুবি স্টার
শুভ দিক – পূর্ব

Virgo

কন্যা | Virgo – আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। কোনও শুভ খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। কোনও বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ বাড়তে পারে। ব্যবসা খুব ভাল যাবে না। তাই অর্থ চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মানসিক কষ্ট। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে।

শুভ রং – সবুজ
শুভ রত্ন – পান্না
শুভ দিক – পশ্চিম

Libra

তুলা | Libra পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি আসবে। গুরুজনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজ নিয়ে মা-বাবার বিবাদ। বাড়তি খরচ নিয়ে চিন্তা বাড়বে। আত্মীয়ের সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। কোনও পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযগ আসতে পারে।

শুভ রং – সাদা
শুভ রত্ন – হিরে
শুভ দিক – পশ্চিম

Scorpio

বৃশ্চিক | Scorpio – অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর জন্য বাড়িতে অশান্তি। প্রিয়জনের বাজে ব্যবহারে মানসিক কষ্ট। বাড়তি আয় করতে গিয়ে বিপদ আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে কোনও ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বাড়বে। জমি কেনাবেচা নিয়ে আইনি ব্যবস্থা।

শুভ রং – কালচে লাল
শুভ রত্ন – প্রবাল
শুভ দিক – দক্ষিণ

Sagittarius

ধনু | Sagittarius – সামাজিক কোনও কাজের উদ্যোগ নিতে পারেন। খেলাধূলায় সুনাম ও প্রতিপত্তি বাড়বে। অংশীদারি ব্যবসার দিকে পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যায় শরীরে ক্লান্তি আসবে। গবেষণায় সাফল্য লাভ। প্রেমের ব্যাপারে জটিলতা আসতে পারে। শরীরের সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদের আশঙ্কা।

শুভ রং – হলুদ
শুভ রত্ন – পোখরাজ
শুভ দিক – পূর্ব

Capricorn

মকর | Capricorn ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মানসিক কষ্ট। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।

শুভ রং – নীল
শুভ রত্ন – ইন্দ্রনীলা
শুভ দিক – দক্ষিণ

Aquarius

কুম্ভ | Aquarius – আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। নাটকের সঙ্গে যুক্তদের ভাল সময়। বয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। সপ্তাহের প্রথম ভাগে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার আশঙ্কা। বাড়তি কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। বাড়িতে আর্থিক চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বাড়বে।

শুভ রং – কালচে নীল
শুভ রত্ন – নীলা
শুভ দিক – দক্ষিণ

Pisces

মীন | Pisces – কোনও ভাল কাজের জন্য নিকট আত্মীয়ের কাছে গৌরব বৃদ্ধি পেতে পারে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না। নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে হবে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রিয়জনের কাছে আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। বাবামায়ের সঙ্গে খারাপ ব্যবহারে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির পথে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচ নিয়ে চিন্তা। শরীরের কোনও ক্ষত চিকিৎসার খরচ বৃদ্ধি করবে।

শুভ রং – হলুদ
শুভ রত্ন – টোপাজ
শুভ দিক – উত্তর-পূর্ব

জ্যোতিষী ধ্রুবকন্যা
রত্নমন্দির
যোগাযোগ – ৯১৪৩০৭২০০৮/৯১৪৩০৭২০১০
৬৬/২, দমদম প্রাইভেট রোড, বন্ধন ব্যাঙ্কের পাশে, কোল – ৭৪

আরও পড়ুন