ভিড়ের চাপে হিমশিম পুরসভা, টিকাকেন্দ্রে এবার কুপন

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টিকাকরণ কেন্দ্রে মাত্রাতিরিক্ত ভিড় এবং গন্ডগোল এড়াতে এবার কলকাতায় চালু হল কুপন ( Coupon )। আজ সোমবার থেকে শহরের মেগা টিকা সেন্টারে কুপন দেওয়া শুরু করেছে কলকাতা পুরসভা। সেইসঙ্গে কুপন যাচাইয়ের জন্য থাকবে পুলিশি পাহারা। কলকাতা পুরসভা বিভিন্ন থানার সঙ্গে কথা বলে পুলিশ পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে। বর্তমানে কলকাতা পুরসভার ( KMC ) বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণের পাশাপাশি ১৮টি মেগা সেন্টারে ( Mega Center) টিকা দেওয়া হচ্ছে।

সেই মেগা সেন্টারের ( Mega Center ) ভিড় সামলাতে কুপন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেখানে চালু করা হবে। এরপর আগামী দিনে অন্যান্য পুরো স্বাস্থ্যকেন্দ্রে ( Health Center ) ও টিকা দেওয়ার ক্ষেত্রে কুপন চালুর ইচ্ছা রয়েছে পুরো কর্তৃপক্ষের। তবে সেটা শুধুমাত্র প্রথম ডোজের টিকার ক্ষেত্রেই। দ্বিতীয় রোগের টিকা এমনি পাওয়া যাবে বলে জানিয়েছে পুরসভা। বর্তমানে পুরসভার হাতে ভ্যাকসিন নেই।

সেই কারণে ৩৯টি কোভাক্সিন টিকাকরণ ( Covaxin Vaccination ) কেন্দ্রে টিকা দেওয়া বন্ধ রয়েছে। কোভিশিল্ড ( Covishield ) রয়েছে নামমাত্র। সোমবার নতুন টিকা আসার কথা। সেক্ষেত্রে টিকা আসলে দ্বিতীয় ডোজ প্রাধান্য দিয়ে দেওয়া হবে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত টিকা মিলবে। পরের দিনের জন্য কুপন দিয়ে দেওয়া হবে। কুপন মিলবে শুধুমাত্র প্রথম রোজার জন্য। এক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডের আসল এবং ফটোকপি নিয়ে আসতে হবে।

তার ওপর স্টাম্প দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কুপন জালিয়াতির উঠতেও ব্যবস্থা নিয়েছে পুরসভা। ব্যবহার করা হচ্ছে স্থানীয় থানা কে। মেগা সেন্টারের বাড়ি থাকবে পুলিশ। ভীর সামলানো থেকে শুরু করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা রাখা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা। সে ক্ষেত্রে কুপন যাচাই করে সেন্টারে ঢোকাবে পুলিশ। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবারের মধ্যে কোভ্যাকসিন এবং আসার কথা।

কিন্তু সেটা আসলেও দেওয়া হবে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কারণ পর্যাপ্ত টিকা নেই। কিন্তু কোভিশিল্ড স্বাভাবিক নিয়মেই দেয়া হবে। টিকা না থাকার কারণে ভিড় হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বাইরে এবং বেসরকারি প্রতিষ্ঠানে। সেই কারণেই কুপন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। কলকাতায় ইতিমধ্যেই ৬১ শতাংশ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় টিকা পেয়েছেন মাত্র ২১ শতাংশ মানুষ। কলকাতা পুরসভাকে এখনো পর্যন্ত দু লক্ষ টাকার দ্বিতীয় ডোজ দিতে হবে। যার মধ্যে শুধুমাত্র কোভ্যাকসিন লাগবে ৭৫০০০।

আরও পড়ুন