ময়লার পাহাড়ে জীবন অতীষ্ঠ বেহালাবাসীর, নীরব দর্শক পুরসভা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বেহালায় ডায়মন্ড হারবার রোডের ধারে তৈরি হয়েছে অস্থায়ী ভ্যাট। নিয়মিত ময়লা পরছে। সেখানেই চলছে মূত্রত্যাগ। গজিয়ে উঠেছে গাছপালা। নিশ্চুপ কলকাতা পুরসভা Kolkata Municipal Corporation )। বেহালা স্বামী বিবেকানন্দ মহিলা কলেজের ঠিক উল্টোদিকের ফুটপাত। ডায়মন্ডহারবার রোডের উপরে ডাই করে পড়ে আছে লোহার সামগ্রী। তৈরি হয়েছে কার্যত অস্থায়ী প্রস্রাবখানা। গজিয়ে উঠেছে গাছপালা। নিয়মিত করছে ময়লা আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। চলছে জোকা-বিবাদীবাগ মেট্রোর কাজ।

যার জেরে ফুটপাতের ওই অংশের কার্যত দখল নিয়েছে নির্মাণকারী সংস্থা। সেখানে ফেলে রাখা হয়েছে লোহার পরিত্যক্ত জিনিসপত্র। গত কয়েক বছর ধরে এই অবস্থা। পথ চলতি এবং স্থানীয় দোকানদারদের সৌজন্যে সেই জায়গাটি হয়ে উঠেছে কার্যত প্রস্রাবখানা। ফেলা হচ্ছে নিত্যদিনের জঞ্জাল। সংশ্লিষ্ট এলাকায় রাস্তার ধারে চা পান বিড়ি সিগারেটের দোকান রাধেশ্যাম সর্দারের। তিনি বলেন, বহু বছর ধরে এখানেই মেট্রোর পরিত্যক্ত সামগ্রী পড়ে রয়েছে। এখানে একটি কম্প্যাক্টর ভ্যাট থাকায় আশেপাশে এলাকায় ময়লাও ছড়িয়ে থাকে।

ফলে বর্ষার জল জমে এলাকায় মশার উৎপাত বেড়েছে। দুর্গন্ধে রীতিমতো টেকা দায়। পথচলতি লোকজন যখন তখন প্রস্রাব করে চলে যায়। প্রায় ৫০-৬০ মিটার লম্বা রাস্তার উপরেই মেট্রোর বিভিন্ন জিনিস পড়ে রয়েছে। প্লাস্টিক, শোলার টুকরোতে জল জমে থাকতে দেখা গিয়েছে। এছাড়াও পচা খাবার এবং অন্যান্য আবর্জনাও পড়ছে নিয়মিত। এই প্রসঙ্গে কলকাতা পুরসভা অঞ্চলের স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর রত্না রায় মজুমদার জানিয়েছেন, বহু বছর ধরেই পরিস্থিতি। কলকাতা পুরসভাকে জানিয়ে কোনও লাভ হয়নি। যদিও পুরসভারও কিছু করার নেই।

সংশ্লিষ্ট মেট্রো প্রকল্পের ( Metro Project ) নির্মাণকারী সংস্থাকে পুরসভার তরফ থেকে বারবার বলা হয়েছে বলে শুনেছি। কিন্তু তার পরেও কোনও হেলদোল নেই। যদিও এ বিষয়ে নিশ্চুপ জোকা-বিবাদীবাগ মেট্রো নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষ। মৃত্যুর কাজের জন্য এমনিতেই ডায়মন্ডহারবার রোডের যানজট হয়। রাস্তা সরু। এই অবস্থায় রাস্তার ধারে কার্যত অস্থায়ী ভ্যাট। পথচলতি মানুষ বা বাসে করে যেতে সকলকেই নাকে রুমাল দিতে হয়। পেভার ব্লক দিয়ে সাজানো ফুটপাতে কার্যত দৃষ্টিকটু অবস্থা। যদিও বিষয়টি নিয়ে কিছুই করার নেই কলকাতা পুরসভার।

আরও পড়ুন