রানার প্রতিবেদন : ভালোবেসে ২০১৮ সালে নিজের থেকে ১০ বছরের ছোট নিক জোনাসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra )। যোধপুরের ( Jodhpur ) উমেইদ ভবনে হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতে সম্পন্ন হয়েছিলো বিয়ের আনুষ্ঠানিকতা। ১০ বছরের বলে নানা কথা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। কেউ কেউ তো বলেছিলেন এই তারকাদম্পতির বিয়ে ছয় মাসের বেশি টেকসই হবে না। কিন্তু সেসব কথাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রিয়াঙ্কা।
দেখতে দেখতে দাম্পত্যজীবনের দুই বছর পূর্ণ করে ফেলেছেন এই তারকাদম্পতি। এ-বছর ৩৯তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। তবে বলিউডের এই অভিনেত্রী তাঁর জীবনের এই বিশেষ দিনটিতে অপেক্ষায় ছিলেন একজনের শুভেচ্ছার। আর তিনি হচ্ছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর স্বামী নিক ( Nick Jonas )। কেননা বিয়ের পর এবারই প্রথম স্বামীকে ছাড়া নিজের জন্মদিন কাটালেন পিগি। নিক আছেন আমেরিকায়।
প্রিয়াঙ্কা আছেন লন্ডনে ( London )। দূরে থেকেও নিক যে এভাবে প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবেন, তা টেরও পাননি অভিনেত্রী। লন্ডনেই প্রিয়াঙ্কার জন্য নিক পাঠালেন দামী রেড ওয়াইনের ( Red Wine ) বোতল! যার দাম ১৩ লক্ষ টাকা। ১৯৮২ সাল থেকে ভিন্টেজ করা হয়েছিল এই ওয়াইন। লন্ডনে বসে নিকের কাছ থেকে এরকম উপহার পেয়ে আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে সেই বোতলের ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘লাভ ইউ নিক জোনাস!
’এদিকে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিক লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। এই বিশ্বের সমস্ত খুশি তোমার জন্য। আজ এবং আগামী সব দিনই তোমায় ভালোবাসি।’ হলিউড-বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, নিজের কাজের মতোই বৈবাহিক জীবন সম্পর্কেও তিনি ভীষণ সতর্ক। এখনও বিয়েটাকে কাজের সঙ্গে তুলনা করেন না।
