গর্ভবতী হয়েছেন অবিবাহিত কৃতি? ছবি দেখে হতচকিত ভক্তকুল

|

রানার প্রতিবেদন : বিয়ে হয়নি, এদিকে অন্তঃসত্ত্বা হয়েছেন বলিউড হটি কৃতী স্যানন ( Kriti Sanon )। তাও আবার সারোগেসির মাধ্যমে। ব্যাপারটা কী? ব্যক্তিগত জীবনে খুবই হাসিখুশি ও প্রাণবন্ত কৃতী । তবে পাঁচটি বিশেষ কারণে কৃতীর মুখ খুশিতে আরও ঝলমল করে ওঠে। এই পাঁচটি কারণ হলো ভক্তদের ভালোবাসা, পরিবারের সঙ্গ, বড় ব্যানার ও বড় তারকা, বৃষ্টি এবং পুরস্কার। সামাজিক যোগযোগ মাধ্যমে কৃতি তাঁর অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন আর ভক্তদের ভালোবাসাভরা বাৰ্তা পান।

এসবই তাঁকে আরও ভালো কাজ করার প্রেরণা জোগায়। কিন্তু এসব কী? এদিকে জানা গেছে সন্তানের বাবা নাকি বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ( Pankaj Tripathi )। অন্তঃসত্ত্বা অবস্থার ছবীও সামাজিক মাধ্যমে ফলাও করে শেয়ার করেছেন কৃতী। আসলে এসব বাস্তব ঘটনা নয়।কৃতী গর্ভবতী হয়েছেন সিনেমার গল্পে। আগেই এ ব্যাপারে আভাস দিয়েছিলেন কৃতী। শেয়ার করেছিলেন তাঁর আগন্তুক ‘মিমি’ ( Mimi ) সিনেমার লুক। সেই মুভির ট্রেলার প্রকাশ্যে এসেছে।

কৃতী ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অত্যন্ত শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, শাই তামহ্নকড়, মনোজ পাহোয়া প্রমুখ । লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘মিমি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কৃতী। রাজস্থানের এক নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি আর ট্যাক্সি ড্রাইভার ভানুর ভূমিকায় রয়েছেন পঙ্কজ। ভানুই সারোগেসির ( Surrogacy ) মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে অর্থ উপার্জনের প্রস্তাব দেয় মিমিকে । সেই প্রস্তাবে রাজিও হয়ে যায় সে।

কিন্তু সন্তানসম্ভবা হওয়ার পরেই ঘটে এক অনভিপ্রেত ঘটনা। বিদেশের যে দম্পতি (ইভলিন এডওয়ার্ডস ও আইডেন হোয়াইটক) সারোগেসির প্রস্তাব দিয়েছিল, তারা বেপাত্তা হয়ে যায়। সমাজের লাঞ্ছনা, পরিবারের গঞ্জনার মধ্যে পড়ে মিমি সকলকে বলে, ভানুই তার সন্তানের বাবা। এই নিয়ে জমজমাট মুভি ‘মিমি’।উল্লেখ্য, কৃতী তাঁর অভিষেক সিনেমাতেই পুরস্কার জিতেছিলেন। ‘হিরোপান্তিক’ সিনেমার জন্য সেরা নবাগতা নায়িকা হিসাবে পুরস্কার পেয়েছিলেন কৃতী।

আরও পড়ুন