ছিলেন বিশ্বকাপ জয়ী দলের স্টার ক্রিকেটার, আজ তিনি কাঠমিস্ত্রি

|

রানার প্রতিবেদন : ২০১৫ সালে মাইকেল ক্লার্কের ( Michael Clarke ) নেতৃত্বে বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া ( Australia )। বিশ্বকাপজয়ী সেই দলের সাবেক তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রির কাজ করছেন। এই খবরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের ২০১৫ সালের সেই আসরে অস্ট্রেলিয়ার ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি ( Xavier Doherty )।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কাঠমিস্ত্রি হয়ে গেছেন তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহযোগিতাতেই এই পেশায় চলে আসেন ডোহার্টি। ৩৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘তিনটি ধাপ পার করে আমি এখানে এসেছি। আমি এখনও এই ছুতোরের কাজ মন দিয়ে শিখছি এবং সবচেয়ে বড় কথা কাজটা উপভোগ করছি।

অস্ট্রেলিয়ার হয়ে ৬০টি ওয়ানডে, ১১টি টি-টোয়েন্টি আর ৪টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে সবমিলে ৭২ উইকেট শিকার করেন ডোহার্টি। তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর প্রথমে বুঝতেই পারছিলাম না কী করব। এক বছর যা যা মনে হয়েছে তাই তাই করেছি। এরপর হঠাৎ করেই এই কাজে চলে আসা। এবং এই ছুতোরের কাজেই আমি থিতু হয়েছি।’ডোহার্টি কাজটি নিয়ে অসন্তুষ্ট নন। তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমার মতো অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আমার খেয়াল রেখেছে। আমাকে কাঠমিস্ত্রি হতে সাহায্য করেছে।’

আরও পড়ুন