হাসপাতাল থেকে বাড়ি ফিরেই মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সৌরভ

|

রানার ডেস্ক : হাসপাতাল থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টুইট করলেন সৌরভ গাঙ্গুলি। আজ সকালে মনকিবাত অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সিরিজের উল্লেখ করেন মোদি। সেই সময় তিনি ভারতীয় দলের অনবদ্য সাফল্য এবং সিরিজ জয়ের কথা উল্লেখ করে বলেন, শুরুতেই মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় দল। সেই অন্ধকার গহ্বর থেকেই ঘুরে দাঁড়ায় ভারত।

ক্রিকেট দলের এই সাফল্য শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয়। ভারতীয় দলের লড়াই এবং সাফল্য আমাদের সকলের কাছে অনুপ্রেরনার। এই টুইটের পাল্টা টুইট করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। আজ সকালেই নার্সিং হোম থেকে ছাড়া পেয়েছেন সৌরভ। তাঁর বুকে আরও দুটো স্টেন্ট বসানো হয়েছে। এর আগেই একটা স্টেন্ট বসানো হয়েছিল।

আজ হাসপাতাল থেকে ফিরে কয়েক ঘন্টার মধ্যেই টুইট করেন মহারাজ। তিনি লেখেন , ভারতীয় ক্রিকেট দলের সাফল্যকে আপনি তুলে ধরায় , আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ জানাই। সৌরভ যেমন টুইট করেছেন, তেমনি বিরাট কোহলিও মোদির বক্তব্য রিটুইট করে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। আপ্লুত সিরিজ জয়ের কান্ডারি আজিঙ্কে রাহানে। তিনিও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিন।

আরও পড়ুন