শর্ত মেনে চলবে মেট্রো, অনিশ্চিত লোকাল ট্রেন, খুলছে মল

|

মেট্রোরেল | করণা সংক্রান্ত কড়াকড়ি অনেকটাই প্রত্যাহার করে নেওয়া হলো। সামান্য কিছু বিধি নিষেধ বহাল রেখে জনজীবন স্বাভাবিক করতে যাবতীয় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১৬ ই জুলাই অর্থাৎ শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল ( Matro Rail )। সোম থেকে শুক্র এই পাঁচ দিন মেট্রো রেল চলাচল করবে। মেট্রো রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, আপাতত ৫০%,যাত্রী বহন করা যাবে।

কিন্তু অনিশ্চিত থেকে গেল লোকাল ট্রেন ( Local Train )। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় মানুষের ক্ষোভ বিক্ষোভ বারবার সামনে এলেও রাজ্য সরকার এখনই লোকাল ট্রেন চালানোর পক্ষে নয়। এদিকে আগামী শুক্রবার থেকেই দোকান বাজার এবং শপিংমলে কোন বিধি-নিষেধ থাকছে না তবে শপিংমলগুলোর ক্ষেত্রে শুধু বলা হয়েছে ৫০ শতাংশ গ্রাহক কে একসঙ্গে ভেতরে ঢোকানো যাবে।

ভিড় যাতে কম থাকে সেটা নজরে রাখতে বলা হয়েছে। এছাড়া সুইমিংপুল সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়া হলো শুক্রবার থেকে। বন্ধ থাকছে স্কুল-কলেজ সিনেমা হল। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে কেউ বলতে পারছেন না। পঠন-পাঠন নিয়ে ছাত্রছাত্রীদের অনিশ্চয়তা কাটলো না। স্কুল কলেজ কবে খুলবে, কবে ছাত্র-ছাত্রীদের পড়াশুনো স্বাভাবিক হবে, এনিয়ে কেউ কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না।

এরসঙ্গে চিকিৎসকরা বলছেন, পুজোর আগে-পরেই আবার আছড়ে পড়তে পারে করোনা। দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর, তৃতীয় ঢেউ নাকি আরও মারাত্মক হতে পারে। এই আশঙ্কা থেকেই স্কুল-কলেজ খোলার বিষয়ে সিধান্ত এখনই নিতে পারছে না সরকার। দ্রুত টিকা করনের ক্ষেত্রে সরকারি ব্যর্থতা অনিশ্চয়তাকে আরও গভীর করে তুলেছে।

আরও পড়ুন