সৌরভের লড়াইয়ের কাহিনী নিয়ে এবার বলিউডে বায়োপিক

|

রানার প্রতিবেদন : শেষ পর্যন্ত রাজি হয়েছেন সৌরভ ( Sourav Ganguly )। দীর্ঘ দিন ধরেই বহু অনুরোধ এসেছে, বহুবার ফিরিয়ে দিয়েছেন। এবার রাজি হলেন। এক সর্বভারতীয় সংবাদ প্রতিঠানকে আজ তিনি জানিয়েছেন বলিউডের প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো মুখ খোলেনি কেউ।

Ranbir kapoor

সূত্রের খবর, সৌরভের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রণবীর কাপুরের ( Ranbir Kapoor )। তবে এটাও বলা হচ্ছে, এখনই রণবীর চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না, এখনও বিষয়টি চূড়ান্ত করার আগের পর্যায়ে আছে। যদিও সৌরভ রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে প্রযোজক সংস্থা।

Sourav Ganguly

পরিচালক কে? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন সৌরভ। তার কথায় শুধু জানা গেছে, চিত্রনাট্য তৈরি কাজে প্রযোজক সংস্থার টিম এখনই কাজে হাত দিয়ে দিয়েছে। ছবি তৈরির জন্য প্রাথমিক বাজেট রাখা হয়েছে ২৫০ কোটি টাকা।

আরও পড়ুন