রানার প্রতিবেদন : বিয়ের দুই মাস পরই অন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা ( Evelyn Sharma )। অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির ( Tushaan Bhindi ) সঙ্গে গত ১৫ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইভলিন। করোনাকালেই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। আর বিয়ের প্রায় এক মাস পর ৭ জুন বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। আর কী কাণ্ড! মাস ঘুরতে না ঘুরতেই এবার নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা জানালেন তিনি।
সত্যি, বলিউডে সবি সম্ভব! সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার সকালে এক পোস্টে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই বলিসুন্দরী। সন্তানসম্ভবা হওয়ার ছবি পোস্ট করেন তিনি। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। আনন্দে উদবেল তাঁর স্বামীও। সাদা-হলুদ প্রিন্টেড মনোকিনিতে নিজের বেবি বাম্পে ছবির ক্যাপশনে লেখেন, ‘তোমাকে নিজের হাতে আগলে ধরবার জন্য আর অপেক্ষা করতে পারছি না…।’
মা হওয়ার খবর জানার পর থেকেই দারুণ উচ্ছ্বসিত ইভলিন ও তুষাণ ভিন্দি। আপতত অস্ট্রেলিয়ার ব্রিসব্রনে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইভলিন। সেখানেই নিজের ভাবী সন্তানের জন্ম দেবেন তিনি। তবে করোনাকাল কেটে গিয়ে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সন্তানকে নিয়ে বিশ্বে ঘুরে বেড়ানোর ইচ্ছে তাঁর। ২০১৮ সালে পরিচয় হয় ইভলিন এবং তুষাণের। এক বন্ধুর পরিকল্পনামাফিক ব্লাইন্ড ডেটে যান দুজনে।
২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ( Sydney Harbour Bridge ) ওপর হাঁটু গেড়ে বসে ইভিলিনকে বিয়ের বিয়ের প্রস্তাব দেন তুষাণ। বিয়ের পর মনের মতো মানুষকে বিয়ে করাটাই জীবনের সেরা সিদ্ধান্ত বিয়ের পর জানিয়েছিলেন ইভিলিন। আপতত জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে ব্যস্ত পতিপত্নী।
উল্লেখ্য, ইভলিন বলিউডের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কুছ কুছ লোচা হ্যাঁয়’, ‘জব হ্যারি মেট সেজাল’, ‘ম্যায় তেরা হিরো, ‘ইয়ারিয়া’সহ বহু ছবিতে কাজ করেছেন।
