বেলাগাম বাস ভাড়া, চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ইতিমধ্যেই রোড ট্যাক্স ছাড় দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। বিধানসভায় বাজেট ভাষণে সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। তারপরেও বেসরকারি বাস যাত্রীদের থেকে বেলাগাম ভাড়া আদায় করছে। আবার কোথাও কটুক্তি। কোথাও বাসে উঠলেই দিতে হচ্ছে ১২-১৫ টাকা। কোথাও আবার গুনতে হচ্ছে ন্যূনতম ২০ টাকা। কিন্তু বেসরকারি বাস মালিকদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার।

চলছে নাগরিক ভোগান্তি। গত বছর লকডাউনের পরে রাজ্য যখন বেসরকারি পথে নেমে নেমেছিল তখন থেকেই নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করেই যথেচ্ছ ভাবে অতিরিক্ত ভাড়া নিতে শুরু করেছিল। সরকার রোড ট্যাক্সে ( Road Tax ) ছাড় দিয়েছিল। জনগণের করের টাকায় মাসিক ভর্তুকিও মিলেছিল ১০০০০ টাকা। রাজ্যজুড়ে 6 হাজার বেসরকারি ব্যাংক ১০০০০ টাকা করে ভর্তুকি দিয়েছিল রাজ্য সরকার। তারপরেও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।

এবার সেই ভাড়া আরও বাড়িয়েছে বাসগুলি। অনেক টালবাহানার পরে গাড়ি রাস্তায় নামিয়ে ১০টাকা ১৫টাকা ২০টাকা এভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করছে। বাস মালিকদের কথায় তেলের দাম আকাশ ছোঁয়া। তাই অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। কেউ দিতে রাজি না হলে জোর করা হচ্ছে না। তবে বাস্তবটা উলটো। যাত্রীরা বাধ্য থাকছেন অতিরিক্ত ভাড়া দিতে। এই সমস্যার এখনও কোনো সমাধান সূত্র বের করতে পারেনি রাজ্যের পরিবহন দপ্তর ( Department of Transportation )।

বেসরকারি বাস ( Private Bus ) যে ভাবে ভাড়া হাকতে শুরু করেছে তাতে যাত্রীরা নাজেহাল। পথে বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে। যেটুকু চলছে তাতেও ভিড়ের তোয়াক্কা না করে করোনা বিধি উধাও। দীর্ঘ দিন বিষয়টি জিইয়ে রাখলে তাঁদের যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে। সেই ক্ষোভ দমাতে এবার পুলিশকে সঙগে নিয়ে অভিযানে নামার পরিকল্পনা নিচ্ছে পরিবহন দপ্তর। তবে এখন পর্যন্ত সমস্ত বেসরকারি বাস না নামায় সেপথে হাটতে পারছে না তড়িঘড়ি।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) এবিষয় বলেন, বাস মালিক সংগঠনগুলির সঙ্গে একাধিকবার কথা বলেছি। আকাশ ছোঁয়া তেলের দাম। তবু বার বার বারন করেছি এখনই অতিরিক্ত ভাড়া না আদায় করতে। সবে মানুষ কাজ কর্মে যাওয়া শুরু করছে। দু’পয়সা রোজগার করুন। দুর্ভাগ্য এখন পর্যন্ত অনেক বাস মালিক বাস নামাচ্ছেন না।

আরও পড়ুন