রানার প্রতিবেদন : করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন বলিসুন্দরী শিল্পা শেঠি ( Shilpa Shetty )। এরপর ঘটা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও-ও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে। ওই ভিডিওর সঙ্গে তিনি ক্যাপশন যুক্ত করে লিখেছেন, ‘আজ আমি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলাম। আপনিও আপনার ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করুন এবং যতটা দ্রুত সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন।‘
মে মাসে শিল্পা বাদে তাঁর পরিবারের সব সদস্যেরই করোনা ভাইরাস সংক্রমণ ( Corona Virus Infection ) ধরা পড়েছিল। পরিবারের সবারই পরীক্ষায় করোনা পজিটিভ আসে। শুধু নেগেটিভ ছিলেন শিল্পা। এমনকি তাঁর ছোট্ট মেয়ে সামিশা, ছেলে ভিয়ান এবং স্বামী রাজ কুন্দ্রাও করোনায় আক্রান্ত হন। শিল্পার মা সুনন্দারও করোনা পজিটিভ ধরা পড়ে। রাজ কুন্দ্রার বাবামায়েরও করোনা ভাইরাস ধরা পড়ে। এমনকি বাড়ির দু’জন স্টাফেরও করোনা ধরা পড়ে।
তবে সকলেই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। শিল্পা বরাবরই স্বাস্থ্য সচেতন। তিনি নিয়মিত ব্যায়াম করেন। তাঁর ব্যায়াম সম্পর্কিত ভিডিও-ও আছে। যারা ব্যায়াম করেন স্বাভাবিকভাবেই তাঁদের ইমিউনিটি বেশি। সম্ভবত এ কারণেই শিল্পাকে করোনা কাবু করতে পারেনি। কোটি কোটি মানুষের মনে ঝড় তোলা এই নায়িকা ২০০৯ সালে বিয়ে করেন। তাঁর বর ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
কর্মক্ষেত্রে তাঁকে সর্বশেষ দেখা গেছে রিয়ালিটি টিভি শো সুপার ড্যান্সার চ্যাপ্টার ৩ ( Super Dancer Chapter 3 )-এর বিচারক হিসেবে। তাঁর সঙ্গে অন্য দুই বিচারক ছিলেন গীতা কাপুর ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু। শিল্পা অনেকদিন মুভি করছেন না। তাঁকে সর্বশেষ দেখা গেছে সাব্বির খানের ছবি ‘নিকম্মা’তে। মুভিটি হিট না হলেও তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। এবার আসছে তাঁর নতুন মুভি। নাম ‘হাঙ্গামা-২’।
