এক ছবিতেই তিন কোটি, ইনস্টাগ্রাম থেকেই কত টাকা কামান প্রিয়ঙ্কা ?

|

রানার প্রতিবেদন : সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ( Instragram ) সকলে দিনে কতরকমের পোস্টই না করে থাকেন। একটা পোস্টের জন্য শ’খানেক টাকাও যদি আয় হতো কতই না আনন্দদায়ক হতো। সাধারণ মানুষ একটি তাকা না পেলেও তারকাদের একটি পোস্ট কিন্তু আয় করছে কোটি-কোটি টাকা! সে হিসেব দেখলে চোখ চড়কগাছ হতে বাধ্য।

এ বছরের সেরাদের মধ্যে ২৭ নম্বরে আছেন বলিউডের হলিউড তারকা পিগি চপস, মানে প্রিয়াংকা চোপড়া ( Priyanka Chopra )। অবশ্য ভারতীয় হিসেবে তিনি দ্বিতীয়। কারণ ১৯ নম্বর স্থান দখল করে আছেন বিরাট কোহলি ( Virat Kohli )। শাহরুখ-সলমন-আমির-সইফ আলি খানেরা কিংবা বচ্চনরা কেউই ইনস্টাগ্রাম তালিকায় নেই। ২০২১ সালের জুন পর্যন্ত প্রতি পোস্টে ১৬ লাখ ৪ হাজার ডলার আয় করে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ( Cristiano Ronaldo ) আছেন ইনস্টাগ্রামে সবার শীর্ষে।

ফুটবল জাদুকর মেসি ( Lionel Messi ) আছেন তালিকার ৭ নম্বরে। আর প্রথম ২০ জনের মধ্যে বেশিরভাগই হচ্ছেন গায়ক-গায়িকা নয়তো নায়ক-নায়িকা। দেখা যাক কার পোস্ট কত পেলঃ

ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১০ কোটি ২০ লক্ষ টাকা
ডোয়েইন জনসন (রক) ১০ কোটি ১৩ লক্ষ টাকা
আরিয়ানা গ্রান্ডে ১০ কোটি ৯ লক্ষ টাকা
কাইলি জেনার ১০ কোটি ২ লক্ষ টাকা
সেলেনা গোমেজ ১০ কোটি ১ লক্ষ টাকা
কিম কারদাশিয়ান ১0 কোটি টাকা
লিওনেল মেসি ৮.৩ কোটি টাকা
বিয়ন্সে ৮.২ কোটি টাকা
জাস্টিন বিবার ৮.০ কোটি টাকা
কেন্ডাল জেনার ৭.৬ কোটি টাক
টেইলর সুইফট ৭.৫ কোটি টাকা
জেনিফার লোপেজ ৭.০ কোটি টাকা
কোলি কারদাশিয়ান ৬.৮ কোটি টাকা
নিকি মিনাজ ৬.৫ কোটি টাকা
মাইলি সাইরাস ৬.৩ কোটি টাকা
নেইমার জুনিয়র ৬.০ কোটি টাকা
কোর্টনি কারদাশিয়ান ৫.৩ কোটি টাকা
কেভিন হার্ট ৫.১ কোটি টাকা
বিরাট কোহলি ৪.৬ কোটি টাকা
ডেমি লোভাটো ৪.৫ কোটি টাকা
২৭ নম্বরে থাকা প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন পোস্ট প্রতি ৩ কোটি টাকা।

আরও পড়ুন