নিজস্ব প্রতিনিধি, কলকাতা : তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন অভিজিৎ মুখোপাধ্যায় ( Abhijit Mukherjee )। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ( Former President of India ) তথা কংগ্রেসের বিশিষ্ট নেতা প্রণব মুখোপাধ্যায়ের ( Pranab Mukherjee ) পুত্র তিনি। আজ সোমবার তৃণমূল ভবনে শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং উত্তর কলকাতা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি যোগদান করবে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খুলতে নারাজ উভয় পক্ষ।
কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের ( TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিতের বৈঠক জল্পনা বাড়িয়েছিল। তবে বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের যোগদানের সম্ভাবনা বহুদিনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখেন। সামনেই রাজ্যসভা নির্বাচন ( Rajya Sabha Elections )। মনে করা হচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায়কে রাজ্যসভায় প্রার্থী করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
তবে প্রাক্তন এই কংগ্রেস বিধায়ক এর যোগদান স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেসের মনোবল ভাঙ্গবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কার্যত সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসের কাছে এটা আরও একটা বড় ধাক্কা। তবে রাজ্যের একাধিক বিধানসভা উপনির্বাচনের ( Assembly By Elections ) মধ্যে জঙ্গিপুর Jangipur ) আসনেও তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করতে পারেন বলেই ঘাসফুল শিবিরের গুঞ্জন রয়েছে। জঙ্গিপুর বিধানসভা নির্বাচন হয়নি।
দীর্ঘদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ( Jangipur Lok Sabha Constituency ) অভিজিৎ মুখোপাধ্যাযয়ের পিতা প্রণব মুখোপাধ্যায়ের আসন ছিল। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎকে এই কেন্দ্রে প্রার্থী করলে তা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এর আগেও এই আসনে তিনি বিধায়ক হয়েছেন। তবে শুধু অভিজিৎ মুখোপাধ্যায় নয়। কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর। অভিজিৎ মুখোপাধ্যায় এর হাত ধরে প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কেও তৃণমূল কংগ্রেস নিজের দিকে টেনে আনতে পারে। শেষ পর্যন্ত প্রণব পুত্রকে তৃণমূল সুপ্রিমো রাজনীতির অঙ্গনে কোন কাজে লাগায় সেটাই এখন দেখার।
