ভাঙা হতে পারে অমিতাভের বাড়ি

|

রানার প্রতিবেদন : অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan ) বাড়ির নাম যে ‘প্রতীক্ষা’ তা সকলেই জানেন। ভাঙা হতে পারে বচ্চনের সেই বিশালায়তন বাড়িটি। ২০১৭ সালের পুরনো একটি নোটিসকে কেন্দ্র করে নতুন করে সক্রিয় হয়েছে বৃহণ্মুম্বাই পুর নিগম বা বিএমসি ( Brihanmumbai Municipal Corporation )। অমিতাভের বাড়িটি ৯০ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মিউনিসিপ্যাল কাউন্সিলর টিউলিপ মিরান্ডা বলেছেন, ‘রাস্তা চওড়া করার নিয়ম অনুযায়ী ২০১৭ সালেই অমিতাভ বচ্চনকে নোটিস দিয়েছিল বিএমসি।

সেই সময় কেন যে বৃহণ্মুম্বই পুর নিগম কোনও ব্যবস্থা নেয়নি তা এক রহস্য। নোটিস সার্ভ করার পর তো আর কোনও অনুনয়-বিনয়ের প্রয়োজন হয় না।’ অর্থাৎ টিউলিপ বিষয়টি নিয়ে বিরক্ত। গত বছর করোনাকালে যখন ‘প্রতীক্ষা’র একটি ৪৩ বছরের পুরনো গুলমোহর গাছ ভেঙে পড়েছিল, তখন নিজের বাড়ি সম্পর্কে নিজের ব্লগে অনেক অজানা কথা লিখেছিলেন বিগ বি ( Big B )।

তিনি জানিয়েছিলেন, ১৯৭৬ সাল থেকে ‘প্রতীক্ষা’য় থাকতে শুরু করেছিলেন তিনি ও তাঁর পরিবারের লোকজন। বাড়ির নামটি রেখেছিলেন অমিতাভ বচ্চনের মা তেজি। এই বাড়ি থেকেই ঘোড়ায় চড়ে ঐশ্বর্য রাইকে ( Aishwarya Rai Bachchan ) বিয়ে করতে গিয়েছিলেন অভিষেক বচ্চন ( Abhishek Bachchan )। এখনও পত্নী জয়া, ছেলে অভিষেক, ছেলেবউ ঐশ্বর্য ও নাতনি আরাধ্যার সঙ্গে ‘প্রতীক্ষা’য় থাকেন বলিউডের শাহেনশা।

শুধু অমিতাভ নয়, সন্ত ধ্যানেশ্বর মার্গ বাড়ানোর জন্য সেই এলাকার অনেক বাড়ির মালিককেই এই একই নোটিস পাঠানো হয়েছিল। এর মধ্যে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানির বাড়িও আছে। যদি বিএমসি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে প্রিয় বাড়িটি নিয়ে বিপাকে পড়তে পারেন অমিতাভ। সেক্ষেত্রে একটা অংশ ভেঙে ফেলা হবে।

আরও পড়ুন