নজরে দিল্লি, যাচ্ছেন লখনৌ, মমতার হাতে প্রশান্তের রোডম্যাপ

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : টার্গেট দিল্লি। আগামী লোকসভা নির্বাচনে মমতাকে বিরোধী মুখ হিসাবে তুলে ধরতে ইতিমধ্যে তৎপর হয়েছেন প্রশান্ত কিশোর ( Prashant Kishor)। দিল্লির লড়াইয়ের মহড়া দিতে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ( Uttar Pradesh Assembly vote ) মঞ্চকে বেছে নিচ্ছেন মমতা। বিরোধী রাজনৈতিক দল অখিলেশ যাদবের ( Akhilesh Yadav ) সমাজবাদী পার্টি এবং লালু প্রসাদ যাদবের ( Lalu Prasad Yadav ) আরজেডি’ র হয়ে ভোট প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )

তার আগে অবশ্য দফায় উত্তর প্রদেশ সফর করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগেই যোগীর রাজ্যে গিয়ে সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে চান তৃণমূল নেত্রী। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ঠিক হয়েছে যোগী রাজ্যে গিয়ে বিজেপি সরকারের ব্যর্থতার দিকটা তুলে ধরবেন তাঁর আক্রমণের নিশানায়। মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে বলেছেন, করোনা হোক কিংবা ভুয়ো এনকাউন্টার, সব বিষয়েই ধামা চাপা দিয়ে রাখতে তৎপর সেখানকার বিজেপি সরকার।

অন্য বিরোধী রাজ্যে একটু এদিক থেকে ওদিক হলেই বিজেপি ঝাঁপিয়ে পড়ে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠায়। কিন্তু যেভাবে উত্তরপ্রদেশে একের পর এক করোনা মরদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে ছিল। এই বিষয়গুলিকে সামনে রেখে উত্তরপ্রদেশে বিজেপি সরকারের অরাজকতা নিয়ে প্রচার করবেন তিনি। সেই সঙ্গে রয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জনবিরোধী কৃষি বিল সহ একাধিক ইসু।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কয়েকদিন আগেই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত ( Rakesh Tikait )। সেক্ষেত্রে প্রাথমিক আলোচনা হয়েছিল যে উত্তরপ্রদেশে রাকেশ সহ অন্যান্য কৃষক নেতা তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়বেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট ব্যাখ্যা, ভোট কাটাকাটি করে বিরোধীদের ভোট ভাগ করা চলবে না।

সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে তিনি প্রচারে নামবেন। সেই বিষয়ে ইতিমধ্যেই অখিলেশ যাদবের সঙ্গে তাঁর প্রাথমিক কথাবার্তা হয়েছে। তার আগে উত্তরপ্রদেশে গিয়ে মোদি সরকারের সমস্ত ধরনের “জনবিরোধী কাজকর্ম” নিয়ে জোরদার প্রচার করবেন মমতা। তুলে ধরবেন উত্তরপ্রদেশের যোগী সরকারের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর এবং তার প্রচার কর্মসূচির ছক তৈরি করছেন প্রশান্ত কিশোর ( Prashant Kishor )। কিভাবে সেই প্রচার হবে, কোন কোন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সবকিছুর ব্লুপ্রিন্ট রেডি করছেন তিনি।

আরও পড়ুন