লেডি সুপারস্টারের হাত ধরে ভাগ্য ফেরাতে চাইছেন কিং খান

|

রানার প্রতিবেদন : দীর্ঘদিন ধরে সিনেমার পর্দা থেকে দূরে আছেন কিং খান শাহরুখ ( Shahrukh Khan )। ‘জিরো’ সুপার ফ্লপ হওয়ার পর তাঁর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নানা প্রশ্নের মুখেও পড়ছেন। এরই মধ্যেই নতুন ছবির খবর এলো। তবে আর বলিউডের নায়িকাদের ওপর ভরসা করতে পারছেন না কিং। এবার তাঁর জন্য নায়িকা আসছে দক্ষিণ ভারত ( South India ) থেকে। হ্যাঁ, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে ( Nayanthara ) সঙ্গে নিয়ে ফের রুপালি পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ।

অন্দরমহলের খবর এর পরিচালকও দক্ষিণী। তিনি হলেন বহু হিট মুভির জনক অ্যাটলি ( Atlee )। তাঁর নতুন ছবিতেই একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে। দক্ষিণী চলচ্চিত্রে নয়নতারাকে বলা হয় ‘লেডি সুপারস্টার’। ২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানস্সিনাক্কারে’ দিয়ে ১৯ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয়। ২০০৫ সালে রজনীকান্তের বিপরীতে ‘চন্দ্রমুখী’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন।

২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের ( Fobes Magazine) সেলিব্রিটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবেও ছিলেন তিনি। অ্যাটলির এই নতুন ছবি একেবারেই প্রেমের গল্প নিয়ে। আর পরিচালক নাকি চেয়েছিলেন তাঁর বলিউডের প্রথম ছবি শাহরুখকে নিয়েই তৈরি করতে। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের।

অভিনেত্রী নয়নতারার সঙ্গে এর আগে দুটি ছবি ‘রাজা রানি’ ও ‘বিজলি’তে কাজ করেছেন অ্যাটলি। দুটিই দক্ষিণ ভারতে সুপারহিট। এই ছবির হাত ধরেই বলিউডে পা দেবেন নয়নতারা। শাহরুখ আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহমকে।

আরও পড়ুন