IPL ফাইনালের দু-দিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, পড়ুন বিস্তারিত

|

T20 World Cup : গত ৯ এপ্রিল থেকে শুরু হয় ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট Indian Premier League। কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় Covid আক্রান্ত হওয়ার রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই IPL স্থগিত করে দেওয়া হয়। ANI -এর আগে জানিয়েছিল পুনরায় চালু হবে IPL, প্রথম খেলাটি ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফাইনালের ঠিক দুই দিন পরই অর্থাৎ ১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহীতে শুরু হতে পারে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ESPNcricinfo -তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, 2021 T20 World Cup Final অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ( T20 World Cup ) ১৬ টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে। শোপিস ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মেন টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে ( United Arab Emirates ) স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা চলছে।

BCCI T20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ICC -র কাছে এখনও কোনো আবেদন জানায়নি, তবে এরই মধ্যে ICC মধ্যপ্রাচ্যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড দুটি গ্রুপে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে খেলা হবে।

ESPNcricinfo জানিয়েছে প্রথম রাউন্ডের একটি গ্রুপে ICC T20 বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা ৮ টি দলের ( ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, এবং ওয়েস্ট ইন্ডিজ ) মধ্যে খেলা হবে। এবং দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউ গিনি এই ৮ টি দলের মধ্যে ১২ টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে ৪টি দল Super 12 -এর জন্য যোগ্যতা অর্জন করবে এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা বাকি ৮ টি দলের সাথে যোগ দেবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ৩০ টি গেমের সমন্বয়ে ২৪ অক্টোবর থেকে এই Super 12 পর্ব সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ( Dubai International Stadium ), শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ( Sheikh Zayed Cricket Stadium ) এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ( Sharjah Cricket Stadium ) -এ খেলা হতে পারে। Super 12 পর্বের পরে, তিনটি প্লে অফ, দুটি সেমিফাইনাল এবং শেষে ১৪ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

এর আগে, বোর্ডের বৈঠকের পর ICC নিশ্চিত করেছিল যে টুর্নামেন্টটি ভারত থেকে দূরে সরে গেলেও BCCI -এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অধিকার বজায় থাকবে। যদিও ICC মধ্যপ্রাচ্যের আরও একটি দেশকে আয়োজক তালিকাভুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরশাহিকে অনুরোধ করেছে। ICC -র একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মাসের শেষের দিকে আয়োজক দেশ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন