সুস্থ-দীর্ঘায়ু জীবনের গোপন চাবি লুকিয়ে আছে যৌন সুখের অন্তরালে

|

রানার প্রতিবেদন : “দ্য সান” পত্রিকার ( The Sun Magazine ) একটি প্রতিবেদন হৈচৈ ফেলছে পাঠক মহলে। এই প্রতিবেদনটি তৈরি হয়েছে একটি সমীক্ষা রিপোর্টের ওপর ভিত্তি করে। সমীক্ষা করা হয়েছে, যারা অনেক বছর ধরে অসুখ বিসুখের মুখে ঝামা ঘষে দিব্যি বেঁচে আছেন বয়স্ক অবস্থাতেও। বিশেষ জোর দেওয়া হয়েছিল, কারা শুধু সুস্থ নন, সেই সঙ্গে কাদের মানসিক অবসাদ তেমনভাবে গ্রাস করতে পারে না।

এই অমূল্য সম্পদ তিনি কি করে অর্জন করলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সমীক্ষকরাও অবাক। প্রায় নিরানব্বই ভাগ ক্ষেত্রে দেখা গেছে ওই ব্যক্তির এক নিরবিচ্ছিন্ন সাবলীল যৌন জীবন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গিনীর দেহ সৌন্দর্য যিনি উপভোগ করতে পারেন তিনি সৌভাগ্যবান। মানসিক ক্লেদ ও জীর্ণতা তার মগজে সহজে বাসা বাঁধতে পারেনা।

বলা হয়েছে, সঙ্গিনীর স্তনের দিকে তাকিয়ে যিনি আনন্দ পাচ্ছেন তিনি তখন একই সঙ্গে দেহে গুড হরমোন নিঃসরণ করে চলেছেন। এই হরমোন তাকে সতেজ রাখতে সাহায্য করছে, মানসিক ভাবে তাকে ক্লান্ত হতে দিচ্ছে না। নিয়ম করে প্রতিদিন অনেকেই যৌন মিলন করেন। কিন্তু গুরুত্বপূর্ন হলো তার যৌন মিলনের এই ইচ্ছা বা খিদে কতদিন সে নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে পারছে এবং সেটাকে উপভোগ করতে পারছে।

একটা বয়সের পর অনেকেই এই ইচ্ছে হারিয়ে ফেলেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মধ্যে এই ইচ্ছেটাকে লালন করতে হয়, ওকে হারিয়ে ফেলতে নেই। এই ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন নিজের সঙ্গিনী। তার সঙ্গে কথা বলে তাকেও এব্যাপারে কাউন্সিলিং করতে হবে। তারপর যৌন মিলনের আনন্দ উপভোগের মধ্যে দিয়ে শরীরে গুড হরমোনের স্লুইস গেটটা খুলে দিতে হবে।

সমীক্ষায় বলা হয়েছে, সুস্থ-সুন্দর ও দীর্ঘায়ু জীবনের জন্য যেমন ভালো খাদ্যাভ্যাস, সুশৃঙ্খল জীবন ও শরীর চর্চার প্রয়োজন তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো শারীরিক মিলন। শুধু দেহ নয় , দেহের সঙ্গে একই তরঙ্গে মনকে সতেজ রাখতে হলে সুন্দর যৌন জীবনের কোনও বিকল্প আবিষ্কার হয়নি। কারন? সমীক্ষরা বলছেন, কারন একটাই, যৌনতাই পারে একই সঙ্গে পাঁচটি ইন্দ্রিয়কে খুশি করতে।

আরও পড়ুন