Corona Third Wave -এর সম্ভবনা, প্রতিরোধে প্রস্তুতি রাজ্য সরকারের

|

কলকাতা : করোনার তৃতীয় ঢেউয়ের ( Corona Third Wave ) মোকাবিলায় ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। সেইসঙ্গে কলকাতা পুরসভাকেও ( Kolkata Municipal Corporation ) বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কী কী কর্তব্য, কী করণীয় ঠিক করতে এবং পরিস্থিতি অনুযায়ী রাজ্যকে পরামর্শ দিতে বলা হয়েছে এই কমিটিকে। কমিটিতে বিশেষজ্ঞদের নিযুক্ত করা হয়েছে।

এখানে মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সংক্রামক রোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন ধরনের চিকিৎসকরা আছেন। পিজি হাসপাতালেরই ছয় অধ্যাপক রয়েছেন কমিটিতে। কমিটি গঠনের চিঠির উপরে লেখা কোভিড ১৯/আর্জেন্ট দেখেই বোঝা যায় রাজ্য সরকার তৃতীয় ঢেউকে কতটা গুরুত্ব দিচ্ছে।করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি সংক্রমিত হতে পারে বাচ্চারা।

এমনটাই মত পোষণ করেছে বিশেষজ্ঞ মহল। যার পরিপ্রেক্ষিতে শহরের স্রেফ হোমে বাচ্চাদের জন্য পরিকাঠামো তৈরিতে ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। তবে সেই পেড্রিয়াট্রিক পরিকাঠামো তৈরি করতে বিশেষজ্ঞের পরামর্শ চাইলে কর্তৃপক্ষ। কলকাতা পুরসভা সূত্রে খবর, ঠিক হয়েছে কলকাতা তথা রাজ্যের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের পরামর্শ নেওয়া হবে। যিনি পার্কসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের কর্ণধার।

বাচ্চাদের চিকিৎসা পরিষেবা দিতে কি ধরনের পরিকাঠামো তৈরি করা যায় সেই পরামর্শ দেবেন তিনি। পাশাপাশি পুরসভার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ( Health Staff ) বাচ্চাদের জন্য বিশেষ ট্রেনিং দেয়া হবে। সেক্ষেত্রেও সাহায্য করবেন অপূর্ববাবু। অন্যদিকে, শহরে চলতে থাকা দুটি সেফহোম বাদে বাকি সব বন্ধ করে দিল উর্ত্তীন্ন এবং বেহালা পলিটেকনিক এই দুটি সেফ হোম চলবে। বাকি সেফ হোমে রোগী থাকছে না।

সংক্রমণ কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানাচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। শহরে ৭টি সেফ হোম চালাচ্ছিল পুরসভা। তারমধ্যে এইচকে শেঠ, বাইপাসের একটি বেসরকারি সংস্থার অফিস, চম্পামনি মেটারনিটি হোম, গোয়েনকা হাসপাতাল এবং নর্থ মেটারনিটি সেফ হোম বন্ধ করা রয়েছে।

আরও পড়ুন