এক জোড়া জুতোর দাম ৯৩ লক্ষ টাকা? কারন শুনে কৌতূহলিদের চক্ষু চড়কগাছ

|

New York : এক জোড়া জুতোর দাম প্রায় কোটি টাকা। ভারতীয় মুদ্রায় ঠিক গুনে গুনে ৯২,৭৮,০৭৩ টাকা। চক্ষু চড়কগাছ হলেও এটাই সত্যি। অ্যাডিডাসের ( Adidas ) একজোড়া রঙচঙে স্নিকার্স ( Sneakers ) নিলামে বিক্রি হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ডলারে, যা ভারতীয় মুদ্রায় ৯২,৭৮,০৭৩ টাকা। বর্ণাঢ্য এই জুতাজোড়ার নিলাম করছে নিউইয়র্কের বিখ্যাত সদবি হাউস ( Sotheby’s )।

বিক্রেতা নাম-পরিচয় গোপন করে জানিয়েছেন এই বিপুল অর্থ দান করবেন নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরকে ( Brooklyn Museum )। অ্যাডিডাস স্নিকার্সের ( Adidas Sneakers ) বিক্রির ক্ষেত্রে এটাই বিশ্বরেকর্ড ( World Record )। প্রায় কোটি টাকা মূল্যের চামড়ার তৈরি এই জুতোজোড়ার ওপর মাইসেন চিনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ছবি আঁকা রয়েছে। এই ডিজাইন এতটাই নিখুঁত যে, প্রতি বছর মাত্র দুটোর বেশি জুতো তৈরি করা সম্ভব নয়।

বিশ্বের সবচেয়ে বড় নিলাম কেন্দ্র ( World Largest Auction Center ) সদবি হাউসের ( Sotheby’s ) মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি জানিয়েছেন, এই জুতোজোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে। এই বিশেষ জুতোর ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরও ছয় মাস। অ্যাড্রিয়েনে দেজিসি আরও জানান, জুতোজোড়ার জন্য অনলাইনে ৭২টি অফার এসেছিল, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ডলারে।

তবে বিক্রেতা এই টাকা নিজে না রেখে নিউইয়র্কের ( New York ) ব্রুকলিন জাদুঘরে দান করবেন বলে জানিয়েছেন। তবে নিলামে জুতো বিক্রির ঘটনা নতুন নয়। বিশেষ ধরনের জুতো নিলামে নিয়মিত উচ্চমূল্যে বিক্রি হয়। প্রায় ৫০ বছর আগে স্পোর্টস শু ( Shoe ) সংস্থা নাইকির ( Nike ) সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি একজোড়া জুতো নিলামে ১ লক্ষ ৬২ হাজার ৫০০ মার্কিন ডলারে ( ভারতীয় মুদ্রায় ১,১৯,৬৫,৭৬৮ টাকা) বিক্রি হয়।

এই রেকর্ড ভেঙেছেন অ্যামেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডন। আরেকটি নামী নিলাম কেন্দ্র ক্রিস্টির মতে, গত আগস্ট মাসে এয়ার জর্ডন ওয়ান জুতোজোড়া বিক্রি হয় ৬ লক্ষ ১৫ হাজার মার্কিন ডলারে ( ভারতীয় মুদ্রায় ৪,৫২,৮৫,৮৩২ টাকা )। এটা বিশ্ব রেকর্ড।

আরও পড়ুন