রানার প্রতিবেদন : এ যেন প্রকৃতার্থেই বিবিধের মাঝে দেখো মিলন মহান। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধৰ্মের লোকদের জন্য জার্মানির বাৰ্লিনে ( Berlin ) তৈরি হচ্ছে একক উপাসনালয়। নাম যার হাউস অব ওয়ান ( House of One )। ভবনটির কাজ শুরু হয়েছে।বস্তুত অনেকদিন ধরেই এই অভিনব প্রকল্পটির কাজ চলছে। উপাসনাভবনটি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা চলছিল, নানা সংশয় ছিল। সরকারও দ্বিধায় ছিল। তারপরেই আসে এটিকে কাৰ্যে রূপান্তরিত করার পালা।
শনিবার তার ভিত্তিপ্রস্তর স্থাপ্ন করেন তিন ধর্মের পুরোহিত। অবশেষে যে তা দিনের আলো দেখতে পেয়েছে তাতে এই ধর্মের সকলেই আপ্লুত। যে দ্ৰুতগতিতে এর নির্মাণকাজ চলছে তা থেকে আশা করা যায় জানুয়ারি মাসেই পুরনো বাৰ্লিনের অভিনব ভবনে উপাসনা শুরু হ্যে যাবে। অনেকদিন আগে থেকেই এর নিমাণকাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনাজনিত পরিস্থিতি ও অন্যান্য নানা সমস্যায় তা সম্ভবপর হয়নি।
এই বছরেও এইসব কারণে বার বার এর নির্মাণকাজ শুরু হওয়ার পথে বাধা পড়ে। জানিয়েছেন হাউস অব ওয়ান-এর পরিচালক রোলা স্কালটে। এই বাড়ি তৈরির জন্য ২০ সদস্যের একটি বোৰ্ড তৈরি করা হয়েছে, যেখানে প্রধান হিসাবে আছেন বাৰ্লিনের মেয়র মিকায়েল মু্য়লার ( Michael Mueller )। তিনটি ধৰ্মের প্রতিনিধি ছাড়াও হামবোল্ডট ফোরামের প্রধান ডিরেক্টর, ইহুদি জাদুঘরের ডিরেক্টর, জার্মান থিয়েটারের পরিচালক, এশিয়ান কালচারাল হেরিটেজ ফাউেনডেশনের প্রেসিডেন্টও রয়েছেন।
সংস্কৃতি ও ধৰ্মের মেলবন্ধনে এই উপাসনাভবনটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তাঁরা মনে করছেন। যে স্থানে এই ঐতিহাসিক বাড়িটি তৈরি হচ্ছে সেখানকার ইতিহাসও কম গুরুত্বপূৰ্ণ নয়। আজ থেকে ঠিক ৭০০ বছর আগে সেখানে একটি গির্জা ছিল, যার নাম ছিল পেট্ৰিকিৰ্শে, তা ধ্বংস হওয়ার পরে জায়গাটি খালিই পড়ে ছিল।
এবার সেই গির্জার স্থানেই তিনধৰ্মের একক উপাসনালয় নির্মাণের এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি কেন্দ্ৰীয় বৈঠকখানার চারপাশ জুড়ে থাকবে মসজিদ, চার্চ ও সিনাগগ। এই বাড়িটির উচ্চতা হবে ৪০ মিটার এবং তৈরিতে ভারতীয় মুদ্রায় সরকারের ৪৩২ কোটি টাকা খরচ হবে।
