প্রকল্প নিয়ে ঢিলেঢালা আচরণ, ঠিকাদার সংস্থাগুলিকে হুমকি পুর কর্তৃপক্ষের

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতায় ( Kolkata ) চলছে কলকাতা পরিবেশ উন্নয়ন ও লগ্নিকরণ প্রকল্প বা কেইআইআইপি’র ( KEIIP ) একাধিক প্রকল্প। সেই দায়িত্ব দিয়েছিল কলকাতা পুরসভা ( kolkata Municipal Corporation )। কিন্তু সেই উন্নয়নমূলক প্রকল্পের কাজের গতি অত্যন্ত শ্লথ। যা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad hakim )। নির্মাণকারী সংস্থাদের বেঁধে দেওয়া হল সময়সীমা।

সময় মত কাজ না হলে সংস্থাকে কালো তালিকাভুক্ত ( Black Listed ) করার হুমকি দিয়েছে কলকাতা পুরসভা।বৃহস্পতিবার, সেই উন্নয়নমূলক কাজকর্মগুলি নিয়ে রিভিউ বৈঠক করেন ফিরহাদ। সেখানে সব নির্মাণকারী সংস্থার ( contructor ) প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিল। ছিলেন কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরাও। কেন একাধিক কাজ ঢিমেতালে চলছে তা নিয়ে জানতে চাওয়া হয় কন্ট্রাকটারদের কাছে।

সূত্রের খবর, বর্তমানে কেইআইআইপির আওতায় শহরে ২৬টি প্রকল্প চলছে। যার মধ্যে ১২-১৪টি প্রকল্পের কাজ খুব ধীরগতিতে চলছে। আধিকারিকদের তুলোধোনা করেছেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) )। মূলত, সংযুক্ত কলকাতার বেহালা ( Behala ) এবং জোকা অঞ্চলের একাধিক ওয়ার্ডের পানীয় জল সরবরাহের জন্য ভূগর্ভস্থ পাইপলাইন এবং নিকাশি নালার কাজ ঢিমেতালে চলছে। কোন কাজ কবে শেষ করা সম্ভব, তা নিয়ে জানতে চান কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক।

ঠিকাদার সংস্থাকে কার্যত ডেডলাইন দেওয়া হয়েছে। মোটামুটি চলতি বছরের মধ্যে সব কাজ শেষ করতে হবে। না হলে কালো তালিকাভুক্ত করা হবে। কেইআইআইপি’র বক্তব্য, সব মিলিয়ে কমবেশি ২৫০০ কোটি টাকার প্রোজেক্ট চলছে। নিয়মিত টাকা ঢালছে পুরসভা। কিন্তু ঠিকঠাক ভাবে কাজে করছে না নির্মাণকারী সংস্থাগুলি। স্বাভাবিকভাবেই এবার কড়া মনোভাব নেওয়া হয়েছে। যদিও বর্ষার মরশুমে কাজ কিছুটা শ্লথ চলবে বলে মানছেন কর্তারা।

এদিন, বেহালাবাসীর উদ্দেশ্যে হাতজোড় করে ফিরহাদ বলেন, আগামী জানুয়ারির মধ্যে বেহালা এলাকায় উন্নত নিকাশি পরিকাঠামো তৈরি হয়ে যাবে। আপনারা খুব জল কষ্টে ভোগেন। বৃষ্টির জমা জল নামতে চায় না। এই কাজ শেষ হয়ে গেলে দ্রুত জল নেমে যাবে। এই বছরের মধ্যে সব কাজ শেষ করতে বলা হয়েছে। না হলে আর কাজ করতে হবে না। কলকাতা পুরসভা নিজের কাজ নিজেরাই করে নেবে। না হলে শাস্তি দেওয়া হবে নির্মাণকারী সংস্থাকে।

আরও পড়ুন