আগামী ছবিতে সবাইকে চমকে দিয়েই পর্দায় পা রাখবেন প্রিয়ঙ্কা

|

Bollywood News : ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ই ছিল পিগি চপস, মানে প্রিয়াঙ্কা চোপড়ার ( Priyanka Chopra ) শেষ মুভি। এই ছবির পরে প্রিয়াঙ্কাকে বলিউডের ( Bollywood ) আর কোণো প্রজেক্টে দেখা যায়নি। তাঁকে নতুন ছবির প্রস্তাব দিয়েছেন পরিচালক দিলীপ ভোঁসলে। যদি চিত্রনাট্য এই হলিবলি অভিনেত্রীর পছন্দ হয় তবে এটাই হতে চলেছে প্রিয়াঙ্কার পরবর্তী বলিউড ছবি। ইতিহাস পড়ুয়ারা জানেন মালোয়া ( Malwa ) রাজ্যের শাসক তথা বিখ্যাত যোদ্ধা অহিল্যাবাই হোলকরের ( Ahilyabai Holkar ) কথা।

গীতিকার-লেখক হিসেবে আগেই নাম করেছেন মনোজ মুন্তাশির ( Manoj Muntashir ), সম্প্রতি এই রানিকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন তিনি। প্রযোজনা করবেন তিনিই। পরিচালনায় থাকছেন দিলীপ ভোঁসলে। দুর্ধর্ষ অহিল্যাবাইয়ের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার ইচ্ছে প্রযোজকের। মনোজের কথায়, প্রিয়াঙ্কার মধ্যে অহিল্যাবাইয়ের মতো কঠিন চরিত্র ফুটিয়ে তোলার যাবতীয় গুণ রয়েছে। ‘বাজিরাও মাস্তানি’ ( Bajirao Mastani ) ছবিতে কাশীবাইয়ের চরিত্রে তাঁর অসাধারণ পারফরম্যান্স মনোজকে মুগ্ধ করেছিল।

স্ক্রিপ্ট চূড়ান্ত হয়ে গেলেই প্রিয়াঙ্কার সঙ্গে ছূক্টী করা হবে। মনোজ জাণাণ, বছর কুড়ি আগে মধ্যপ্রদেশের মাহেশ্বরে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই অহিল্যাবাইয়ের শৌর্য সম্পর্কে জানতে পারেন মনোজ। সেই কত বছর আগে অহিল্যাবাইয়ের মতো এক মহিলার রাজপাট পরিচালন ক্ষমতার প্রতি আকৃষ্ট হন তিনি। তখন থেকেই এই মরাঠা রানিকে নিয়ে ছবি তৈরির ভাবনা ছিল তাঁর। ভারতের মহিলা শাসকের কথা উঠলেই আমাদের সবার আগে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের প্রসঙ্গ মনে আসে।

মালোয়া রাজ্যের শাসক অহিল্যাদেবীও কিন্তু কোনও অংশে কম ছিলেন না। অথচ তাঁকে নিয়ে তেমন একটা আলোচনা হয় না। একদিকে যেমন তিনি বীর যোদ্ধা ছিলেন, তেমনই ছিলেন একজন দক্ষ শাসক। মনোজের ছবির নাম হবে ‘পুণ্যশ্লোক অহিল্যাবাই’। ছবির অডিশন চলছে এখন। প্রিয়াঙ্কা বর্তমানে আমেরিকাতেই বেশি থাকেন। হলিউডে নিয়মিত কাজ করলেও বলিউডে কিন্তু বেছে বেছেই কাজ করছেন।

প্রিয়াঙ্কা অবশ্য সবসময়ই বলে এসেছেন, বলিউডে পছন্দের প্রজেক্টের জন্য তিনি মুখিয়ে আছেন। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে তিনি ফেড় ঝাঁপিয়ে পড়বেন কাজে। হলিউডে তাঁর জমি এখন শক্ত, তাই বলিউডে কাজ করার ব্যাপারে বেশ সতর্ক প্রিয়াঙ্কা।

আরও পড়ুন