Vaccine on Call : প্রবীণদের জন্য দুয়ারে টিকা’র ভাবনা সরকারের

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ‘ড্রাইভ ইন ভ্যাকসিনেশন’ বা ‘ভ্যাকসিন অন হুইলস’-এর পর এবার ‘ভ্যাকসিন অন কল’ ( Vaccine on call ) নামক নতুন পরিষেবা চালু করা হবে। ভ্যাকসিনের যোগান বাড়লে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতা পুরসভার ( KMC ) মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ( Firhad Hakim )। মূলত প্রবীণ এবং শারীরিকভাবে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমদের এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এই সমস্ত নাগরিকরা ফোন করলেই তাঁদের দরজায় পৌঁছে যাবে ভ্যাকসিন।

আগামী দিনে অন্যান্যদেরও আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার। ফিরহাদ । এর আগেও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা বিধায়ক অতীন ঘোষের ফেসবুক ( Facebook ) লাইভেও প্রবীণ এবং শারীরিকভাবে অসুস্থ নাগরিকদের জন্য বাড়ির দরজায় ভ্যাকসিন দেওয়ার দাবি উঠছে। সেই দাবিকে মান্যতা দিয়ে ভ্যাকসিন অন কল ( Vaccine on Call ) কর্মসূচির করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা ( Kolkata Municipal Corporation )।

যদিও সেটা অবশ্য নির্ভর করছে টিকার পর্যাপ্ততার উপর। স্বাস্থ্য বিভাগের বক্তব্য, ভ্যাকসিন নেওয়ার লম্বা লাইন কমাতেই ‘ভ্যাকসিন অন হুইলস’ এবং ‘ভ্যাকসিন অন ড্রাইভ’-এর উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, আমরা চাইছি, ভ্যাকসিন নিতে এসে যাতে কেউ আক্রান্ত না হন। দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে হেনস্থা না হতে হয় নাগরিককে। শহর কলকাতায় মোট জনসংখ্যা ৫৬ লক্ষের আশপাশে। এরমধ্যে ২০ লক্ষ নাগরিক ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম বা দুটো ডোজ পেয়ে গিয়েছেন বলে পুরসভা সূত্রে খবর।

দেশের মধ্যে মেট্রোপলিটন শহর হিসেবে কলকাতাতে সবথেকে বেশি টিকাকরণ হয়েছে।দৈনিক শহরের ১৪৪ টি স্বাস্থ্যেকন্দ্রে এবং ১৬টি মেগা সেন্টার মিলিয়ে গড়ে ৩০ হাজার নাগরিককে ভ্যাকসিন দেওয়ার পরিকাঠামো রয়েছে কলকাতা পুরসভার কাছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিকা না থাকায় গড়ে ১৮-১৯ হাজারের বেশি টিকা দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, হোয়াটস্যঅ্যাপের মাধ্যমেই ভ্যাকসিন বুক করার বব্যস্থাও আগেই চালু করেছে পুরসভা।

কোন নম্বরে ফোন করলে বাড়ির দরজায় ভ্যাকসিন মিলবে, কবে থেকে এই কর্মসূচি চালু হবে তা কর্মসূচি শুরুর আগেই পুরসভার তরফে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে এদিন পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে অনেক আগে ‘টেস্টিং অন ফোন’ কর্মসূচি চালু করেছে করেছে কলকাতা পুরসভা। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।

আরও পড়ুন