শুধু শরীরী বিভঙ্গেই বলিউড মাতিয়ে দিয়েছেন এক মন্ত্রীর মেয়ে

|

রানার প্রতিবেদন : বাবা সতীশ পেডনেকর ( Satish Pednekar ) ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী। মা সুমিত্রা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তামাকবিরোধী প্রচারে। পদবি দেখেই বোঝা যায় কাজ কথা হচ্ছে। হ্যাঁ, তিনি বলিউডের ( Bollywood ) নতুন দিবা ভূমি পেডনেকর ( Bhumi Pednekar )। সারা দেশে যিনি উষ্ণতা ছড়াচ্ছেন। ভূমির জন্ম ১৯৮৯-এর ১৮ জুলাই। তাঁর প্রাথমিক পড়াশোনা জুহুর আর্য বিদ্যামন্দির স্কুলে। লেখাপড়ায় মেধাবী ভূমির আগ্রহ ছিল পড়াশোনার বাইরে নানা ধরনের সৃষ্টিশীল কাজেও।

ছয় বছর যশরাজ ফিল্মসে ( Yash raj Films ) সহকারী কাস্টিং পরিচালক হিসেবে কাজ করার পর, এই কোম্পানির দম লগা কে হইশা (২০১৫) চলচ্চিত্রের মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। তবে তার আগে মোটা হওয়ার জন্য তাঁকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে। এ-সম্পর্কে ভূমি বলেছেন, ‘আমি ‘দম লগাকে হইশা’র রিলিজের সময়েই ওজন কমাতে শুরু করে দিয়েছিলাম। অনেক খারাপ কথা শুনলেও আত্মবিশ্বাস ছিল। মোটা থাকার সময় যে পোশাকগুলো পরতাম, এখনও সেগুলোই পরি।

মোটা বলে ফ্যাশনেবল পোশাক পরব না এমন ভাবনা আমার কস্মিনকালেও ছিল না।‘ তিনি আরও বলেন, ‘দম লগাকে…’তে ওই চরিত্রটার কারণেই মোটা হতে হয়েছিল আমাকে। জানতাম, এর পর রোগা হতে হবে। তাই এক বছর সময় নিয়ে ওজন কমিয়েছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন অনেক পরিবর্তন হয়েছে। দশ বছর আগে হলে হয়তো এভাবে ওজন বাড়ানোর ঝুঁকি আমি নিতে পারতাম না। আমার ফিগার যে পারফেক্ট নয় সেটা আমি জানি কিন্তু।‘

‘দম লগা কে হাইশা’,’শুভ মঙ্গল সাবধান’,’টয়লেট এক প্রেম কথা’,’বালা’,’সান্ড কি আঁখ’, ‘পতি পত্নী অউর ওহ’, সব ছবিতেই সিনেমাপ্রেমীদের মন কেড়েছেন ভূমি। শুধু অভিনয়ে নয়, সেক্সি সব ফোটোশ্যুটেও নজর কেড়েছেন ভূমি। এমনকি প্রিয়ঙ্কা চোপড়ার মতো উদ্দাম বক্ষের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুলেছেন ভূমি। এ-প্রসঙ্গে ভূমি বলেছেন, ‘গায়ের রং নিয়ে সকলেই কম-বেশি কথা বলেন। ছোটবেলা থেকেই গায়ের রঙ আর মোটা হওয়া নিয়ে কুকথা শুনে আসছি।

আমি সব সময়ই মোটা ছিলাম। সব কিছু নিয়েই আসলে সমস্যা। বেঁটে হলেও সমস্যা, লম্বা হলেও। চুল থাকলে বা না থাকলে।আর কালো হলে তো কথাই নেই।’ তবে এই শরীর আর রঙ নিয়েই ভূমি এখন উষ্ণতা ছড়িয়ে চলেছেন। প্রেম সম্পর্কে তিনি বলেন, কোনো অভিনেতার সাথে ডেট করতে চান না তিনি। কারণ কী? ভূমি জানান, একজন অভিনেতার সাথে ডেট করা খুবই কঠিন বিষয় কারণ তারা প্রচণ্ড ব্যস্ত জীবন যাপন করেন, তিনি এত ব্যস্ত প্রেমিক চান না।

তাছাড়া একজন অভিনেতার সাথে শুধু ডেটিংয়ের মাধ্যমে তাঁর সম্পর্কে কোনও ধারণাই পাওয়া যায় না। একই সাথে কোনও ব্যক্তি যদি কোনও শিল্প নির্মাণের কাজে জড়িত না থাকেন তবে সে তার প্রেমসম্পর্কের প্রতি বেশি যত্নশীল হয়। যা প্রেমের জন্য খুবই জরুরি। এই মুহূর্তে বলিউডে ভার্সেটাইল অভিনেত্রীদের সেরা হলেন ভূমি পেডনেকর। বলিউডে তাঁর ক্যারিয়ারের সময়টা খুব বেশি দীর্ঘ না হলেও ভিন্ন ঘরানার বেশ কিছু সিনেমাতে দেখা মিলেছে তাঁর অভিনয়ের।

ভূমি ঠোঁটকাটাও। অন্যায় দেখলে মুখের ওপর বলে দেন। ইন্ডাস্ট্রিতে মহিলা-পুরুষ অভিনেতাদের মধ্যে বেতনের ফারাক নিয়েও প্রতিবাদ করেছেন ভূমি। তিনি জানিয়েছেন, একটি ছবিতে কাজের জন্য নায়কের বেতনের মাত্র ৫ শতাংশ পেয়েছিলেন তিনি, যা চূড়ান্ত অন্যায়।

আরও পড়ুন