Pearl V Puri : সিনেমায় কাজ দেবার লোভ দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার অভিনেতা

|

রানার ডেস্ক : করোনা ( Corona ) বিপর্যয়ের মধ্যেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। এক ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৬ জনের বিরুদ্ধে। জানা গিয়েছে ওই ৬ জনকেই গ্রেফতার করেছেন মুম্বই পুলিশ ( Mumbai Police )। ভাসাই থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যের বিষয় হল, এই ৬ জনের মধ্যে রয়েছেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা পার্ল ভি পুরি ( Pearl V Puri )।

ভারতীয় দন্ডবিধির ৩৭৬ নং ধারায় ও পসকো আইন ( POSCO Act ) অনুসারে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে মুম্বই পুলিশের ডিসিপি সঞ্জয় পাটিল জানান, ‘অভিনেতা পার্ল ভি পুরি ( Pearl V Puri ) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে পসকো আইন অনুসারে মামলা চালানো হচ্ছে।’ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ১৬ বছরের নাবালিকাক ধর্ষণ করার অভিযোগ আনা হয়েছে তাঁর ওপর।

এই ঘটনায় বলিউডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২০১৩ সালে অভিনয়জগতে পা রেখেছিলেন অভিনেতা পার্ল ভি পুরি। ‘ব্রহ্মরাক্ষস ২’ , ‘নাগার্জুন এক যোদ্ধা’, ‘বেপনহা পেয়ার’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ‘নাগিন ৩’ ( Naagin 3 ) ধারাবাহিকে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। কিন্তু তার এই কুকর্মে হতবাক তার ভক্তরা। শনিবার তাঁকে আদালতে তোলা হলে পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন