নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতা পুরসভার (kmc) বাজারগুলিতে (Market) করোনা টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হল। মাত্র ২০ দিনে ৪০ হাজার দোকানদার এবং কর্মচারীকে টিকা দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার বাজার বিভাগ সূত্রে খবর, বর্তমানে ৪৭টি পুর-বাজারে ১১ হাজার দোকানদার রয়েছেন।
সেইসঙ্গে কর্মচারী মিলিয়ে মোট সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি। গত মাসে এই কর্মসূচি শুরু হয়েছিল। ব্যবসায়ীরা তাঁদের প্রথম ডোজ নিয়েছেন। এর ফলে একটা বড় অংশের সুপার স্প্রেডারদের টিকাকরণ সম্পূর্ণ করে অনেকটাই নিশ্চিন্ত পুরকর্তারা। করোনাকালে বাজারগুলিতে বিশেষ জোর দিয়েছিল কলকাতা পুরসভা।
গত বছর বাজারে বেশি সংখ্যায় টেস্টিং হয়েছিল। কিন্তু চলতি বছর সেভাবে বাজারে টেস্টিং করা যায়নি। কারণ, বাজার সমিতি আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু দিনের শেষে টিকা নিতে সকলেই আগ্রহী। ফলে দ্রুততার সঙ্গে টিকাকরণ কর্মসূচি শেষ হল।
