রানার প্রতিবেদন : ২১ বছরে পা দিলেন সুহানা খান ( Suhana Khan ),শাহরুখ-কন্যা। জন্মদিনে এক্কেবারে হট লুকে ধরা দিয়েছেন এই স্টার কিড। দিনভর সোশ্যাল মিডিয়ায় ( Social Media ) উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। রবিবার সকাল সকাল বার্থ ডে লুকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো টোয়েন্টি ওয়ান’। ছবিতে দেখা ডিপ নেকের ফাঁকে উন্মুক্ত বক্ষবিভাজিক। ছবি ( Photo ) পোস্ট করা মাত্রই সোশ্যালে ভাইরাল।
সুহানার এই ছবি দেখে অনন্যা পাণ্ডে ছবির কমেন্ট বক্সে পরি টিংকারের সঙ্গে বন্ধুর তুলনা করে লিখেছেন ‘টিংকার বেল’। সুহানা বেশ চটকদার এবং সাহসী। সুহানার প্রত্যেকটি ছবিই ঝড় তোলে, কেননা তাঁর ছবিগুলো খুবই খোলামেলা। বলিউডে পা রাখেননি, তবে ইতিমধ্যেই সুহানাকে ফলো করেন ১৮ লক্ষ নেটিজেন, কারণ তাঁর এসমস্ত উত্তেজক ছবি।
মুভিতে না এসেও তিনি নামীদামি সব ম্যাগাজিনের কভার পেজে কিংবা ফোটো ফিচারে আত্মপ্রকাশ করেছেন । জন্মদিনের পালা কাটার পর এবার পুল পার্টিতে মাতলেন সুহানা। সুইমিং পুলের মাঝে দাঁড়িয়ে বিকিনি-মনোকিনিতে পোজ দিলেভ সুহানা। এই ছবিও রীতিমতো ভাইরাল। তবে এসব ছবি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না।
দিনের পর দিন যেভাবে শরীর প্রদর্শন করে চলেছেন সুহানা, বিশেষত বক্ষসৌন্দর্য, তাতে নিন্দাও জুটছে অনেক। ক্লিভেজ দেখা যাচ্ছে বলে পোস্ট করার সঙ্গে সঙ্গেই একের পর এক অশ্লীল মন্তব্যে ভরে যায় একটি ছবি। মন্তব্যে কেউ কেউ তো তাঁকে ‘ভবিষ্যতের মিয়া খলিফা’ বলেও সম্বোধন করেছেন। তবে এসব তাঁকে যে দমিয়ে রাখতে পারেনি, একের পর এক খোলামেলা পোস্টই তার প্রমাণ।
আপতত নিউ ইয়র্কে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন সুহানা খান। বলিউডেই নিজের কেরিয়ার গড়ার ইচ্ছে তাঁর। তবে শাহরুখ (Shah Rukh Khan ) জানিয়ে দিয়েছেন পড়াশোনা শেষ করে তবেই নিজের ইচ্ছামতো কেরিয়ার বেছে নিতে পারবেন তিনি।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইনসটিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউ ইয়র্ক ইডিনিভার্সিটিতে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন সুহানা।
