Parkomat : অহেতুক আটকে আছে দুটি গুরুত্বপূর্ন পার্কিংলটের সংস্কার

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গাড়ি পার্কিংয়ের সমস্যার কথা মাথায় রেখে শহরের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় পারকোমাট ( Parkomat ) তৈরি করেছিল কলকাতা পুরসভা ( KMC )। ২০১৯ সালের শেষের দিকে সেটার সংস্কারের কাজ শুরু হলেও একদিকে লকডাউন এবং অন্যদিকে আর্থিক সমস্যার কারণে সেই কাজ বিশেষ এগোয়নি। একটি নিউ মার্কেট চত্বরে সিম্পার্ক মলে ( Simpark Mall ) এবং অন্যটি পার্কস্ট্রিটে ( Park Street )।

পার্কস্ট্রিট তিনতলা Parkomat -এ বর্তমানে গ্রাউন্ড ফ্লোর এবং একতলায় গাড়ি পার্ক করা হয়। তৃতীয় তলে মেরামতির কাজ এখনও বাকি। পার্কিং বিভাগের অন্তর্গত থাকলেও সেটির সংস্কারের কাজ করছে আলোক বিভাগ। সূত্রের খবর প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা খরচ করে মেরামতির কাজে হাত দেওয়া হয়েছে। কিন্তু মাত্র ১০-১৫ লক্ষ টাকা খরচ করা গিয়েছে। লকডাউনে ছিল ফলে কোনও কাজ যায়নি।

সেইসঙ্গে পুরসভার কোষাগারের হাল খারাপ থাকায় কর্তব্যরত সংস্থাকে টাকা দেওয়া যায় না। ফলে কাজ আটকে থাকে। মাসে প্রায় সাড়ে চার লক্ষ টাকা আয় হওয়ার কথা। কিন্তু সংস্কার না হওয়ার জন্য সেই টাকাও হাতছাড়া হচ্ছে। অন্যদিকে Simpark Mall -এর Parkomat -এ মেরামতির কাজের পাশাপাশি দমকল বিভাগের সঙ্গে একটি জটিলতা তৈরি হয়েছে।

কলকাতা পুরসভার এক কর্তা বলেন, কয়েক বছর আগে যখন পার কমিটি তৈরি হয় তখন দমকল মন্ত্রী ছিলেন শোভন চট্টোপাধ্যায় ( Sovan Chatterjee )। তিনি আবার তৎকালীন কলকাতা মেয়র ফলে দমকলের অনুমতি ছাড়াই সেটা চালু করে দেওয়া হয়েছিল। বর্তমানে অন্য মন্ত্রী। তাই সেই অনুমতি নিয়ে দমকলের সঙ্গে টানাপোড়েন চলছে।

আরও পড়ুন