আয় বাড়াতে সম্পত্তি করের পরিধি বাড়াবে পুরসভা

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কোষাগারে টাকা ঢোকাতে করদাতার সংখ্যা বাড়াতে চলেছে কলকাতা পুরসভা। সম্পত্তি করের আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে আসাই এখন অন্যতম লক্ষ্য কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা সূত্রে খবর, সংযুক্ত এলাকায় তিনটি ওয়ার্ডে এখনও ভ্যালুয়েশন হয়নি। সেগুলি হল ১৪২,১৪৩,১৪৪।

তাই বহু সম্পত্তি মূল্যায়ন না হওয়া অবস্থায় রয়েছে। পুরোনো কলকাতার ১-৯০ নম্বর ওয়ার্ডের মধ্যেও একাধিক ওয়ার্ডে এমন অনেক বাড়ি-জমি রয়েছে, যেগুলি মূল্যায়ন হয়নি। এগুলি মূল্যায়ন হলে সম্পত্তি করের আওতায় আরও দেড় লাখ করদাতাকে সংযুক্ত করা যাবে। বর্তমানে সাড়ে ৮ লক্ষ করদাতা রয়েছে। এখন টার্গেট ১০ লক্ষ পৌঁছানো।

সেই উদ্দেশ্যে মূল্যায়ন না হওয়া সম্পত্তির মূল্যায়ন করার জন্য নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে কলকাতা পুরসভা। তবে সেখানে আবেদনে তেমন কোনও সারাই মিলছে বলা যায়। পুরসভার তরফেও সেভাবে প্রচার হচ্ছে না। তাই মানুষ আগ্রহ দেখাচ্ছে না। বাধ্য হয়ে বিষয়টি বিজ্ঞাপন দিয়ে প্রচার হচ্ছে।

এদিকে কলকাতার বুকে একের পর এক তৈরি হয়েছে বহুতল আবাসন। অনেক ক্ষেত্রে মিউটেশনের সমস্যা রয়েছে। সেই মিউটেশন তাড়াতাড়ি করার দিকে হাঁটছে আর্থিক কষ্টে ভোগা কলকাতা পুরসভা। এদিকে এখনও লকডাউনের জেরে ‘বাড়ির দরজায় পুরসভা’ কর্মসূচি। এই কর্মসূচি চালু হলে মিউটেশন, সম্পত্তি করের মূল্যায়ন, কর প্রদানসহ বিভিন্ন কাজ করতে পারত অনেকটা কম সময়।

আরও পড়ুন